আগামীকাল কবি তারাপদ রায়ের জন্মদিন

সময়ের আলো ডেস্ক

সাহিত্য

“অনেকদিন দেখা হবে নাতারপর একদিন দেখা হবে।দুজনেই দুজনকে বলব,‘অনেকদিন দেখা হয়নি’।এইভাবে যাবে দিনের পর দিনবত্সরের পর বত্সর।তারপর একদিন হয়ত জানা

2026-11-16T19:44:47+00:00
2026-11-16T19:45:46+00:00
 
  সোমবার, ১৬ নভেম্বর ২০২৬,
২ অগ্রহায়ণ ১৪৩৩
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
সাহিত্য
আগামীকাল কবি তারাপদ রায়ের জন্মদিন
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ৭:৪৪ পিএম  আপডেট: ১৬.১১.২০২৬ ৭:৪৫ পিএম
তারাপদ রায়। ছবি : সংগৃহীত
“অনেকদিন দেখা হবে না
তারপর একদিন দেখা হবে।
দুজনেই দুজনকে বলব,
‘অনেকদিন দেখা হয়নি’।
এইভাবে যাবে দিনের পর দিন
বত্সরের পর বত্সর।
তারপর একদিন হয়ত জানা যাবে
বা হয়ত জানা যাবে না,
যে তোমার সঙ্গে আমার
অথবা আমার সঙ্গে তোমার
আর দেখা হবে না।”

বহুল পাঠকপ্রিয় এ কবিতা লিখেছিলেন বাংলার প্রসিদ্ধ কবি, ছোট গল্পকার ও প্রাবন্ধিক তারাপদ রায়। বাংলা সাহিত্যে হালকা হাস্যরসের সঙ্গে পরিমিত তিক্তরস মিশ্রণের পারঙ্গম স্রষ্টা তিনি। 

১৯৩৬ সালের ১৭ নভেম্বর টাঙ্গাইলে জন্মগ্রহণ করেন। সেখানকার বিন্দুবাসিনী হাই ইংলিশ স্কুল থেকে ম্যাট্রিক পাস করেন। ১৯৫১ সালে কলকাতার কলেজে পড়তে যান। মৌলানা আজাদ কলেজ থেকে পড়াশোনা করে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ডিগ্রি লাভ করেন।


কর্মজীবনের শুরুতে তিনি কয়েক দিন উত্তর চব্বিশ পরগনার হাবড়ায় শিক্ষকতা করেন। তারপরে ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসে যোগ দেন। ১৯৯৪ সালে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের অধিকর্তার পদ থেকে অবসর নেন। 

তার প্রথম কবিতার বই ‘তোমার প্রতিমা’ প্রকাশিত হয় ১৯৬০ সালে। তার প্রকাশিত কবিতা সহস্রাধিক। কবিতার পাশাপাশি লিখতেন রম্যরচনা। তা ছাড়াও লিখেছেন অজস্র গল্প, ছোট উপন্যাস ও শিশুসাহিত্য। তিনি রসসাহিত্যে ও শিশুসাহিত্যে বেশ গতিশীল ছিলেন। তার ‘ডোডো-তাতাই’ বিখ্যাত শিশু চরিত্র।

তার উল্লেখযোগ্য রম্য রচনাগুলো হলো- ক খ গ, কাণ্ডজ্ঞান, বিদ্যাবুদ্ধি, জ্ঞানগম্যি, বুদ্ধিশুদ্ধি শোধবোধ, জলভাত এবং গঙ্গারাম, পটললাল, সর্বাণী এবং বলা বাহুল্য, কী খবর, ধারদেনা, রস ও রমণী, ঘুষ, শেষমেশ, সরসী, জলাঞ্জলি। তার কবিতার বই- তোমার প্রতিমা, ছিলাম ভালোবাসার নীল পতাকাতে স্বাধীন, কোথায় যাচ্ছেন তারাপদ বাবু, নীল দিগন্তে এখন ম্যাজিক, পাতা ও পাখিদের আলোচনা, ভালোবাসার কবিতা, দারিদ্র্যরেখা দুর্ভিক্ষের কবিতা ইত্যাদি।

সাহিত্যচর্চার জন্য তিনি  শিরোমণি পুরস্কার ও কথা পুরস্কারে ভূষিত হয়েছেন। ২০০৭ সালের ২৫ আগস্ট মারা যান তারাপদ রায়।

সময়ের আলো/মহু
  বিষয়:   তারাপদ রায়  লেখক  জন্মদিন  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সাহিত্য- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: