মায়ের মন

সিহাব সকিব ঈশান

সাহিত্য

সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার ছোটখাটো একটা দুর্ঘটনার শিকার হয়ে প্রাথমিক চিকিৎসা নিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেল সে। মাগরিবের নামাজের সময়

2026-11-20T16:01:52+00:00
2026-11-20T16:01:52+00:00
 
  শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬,
৬ অগ্রহায়ণ ১৪৩৩
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
সাহিত্য
মায়ের মন
সিহাব সকিব ঈশান
প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৪:০১ পিএম 
গ্রাফিক : সময়ের আলো
সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার ছোটখাটো একটা দুর্ঘটনার শিকার হয়ে প্রাথমিক চিকিৎসা নিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেল সে। মাগরিবের নামাজের সময় পেরিয়ে গেছে। কর্তব্যরত ব্যক্তি বসার জায়গা দেখিয়ে দিলেন। সে গিয়ে বসল।

পাশেই মুমূর্ষু একজন ব্যক্তি শুয়ে আছেন। প্রচণ্ড ব্যথায় কাতর। তার সঙ্গে আছেন মধ্যবয়সি এক নারী। সম্ভবত রোগীর স্ত্রী।

ছেলেটিকে দেখে তিনি জিগ্যেস করলেন, কী হয়েছে, কোথায় থাকেন, বাড়ি কোথায়— ইত্যাদি। তখন তার ড্রেসিং চলছে। বাম হাতের কনুইতে কিছুটা জখম হয়েছে।

হুট করেই নারীটি বলে উঠলেন, ‘আহারে, আপনার মা যদি এই অবস্থায় আপনাকে দেখতেন, কী যে কষ্টটা পেতেন!’

সে মৃদু হাসল। কথাটা বলার দুই মিনিটও যায়নি। হঠাৎ তার ফোন বেজে উঠল। আম্মু ফোন দিয়েছেন।

সে ইচ্ছে করেই ফোনটা ধরেনি। ধরে যদি সত্যিটা বললে আম্মু অস্থির হয়ে যাবেন। আঘাত হয়তো সামান্য, কিন্তু মায়ের মন কী অসামান্য!

দূরত্ব যতই হোক, কত অদৃশ্য পথ পেরিয়ে মায়ের হৃদয় সন্তানের কাছে পৌঁছে যায়— কোনো প্রযুক্তি কি তার নাম জানে? জানে না।

  বিষয়:   সাহিত্য 


Advertisement
Loading...
Loading...
সাহিত্য- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: