প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৮:৩০ পিএম
ছবি : সংগৃহীতআবৃত্তি সংগঠন বাকশিল্পাঙ্গনের ২০২৬-২০২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী পর্ষদ গঠন করা হয়েছে। নতুন পর্ষদে সভাপতি নির্বাচিত হয়েছেন হাসিব বিল্লাহ। সাধারণ সম্পাদক হয়েছেন নূৎফা বিনতে রব্বানী।
শুক্রবার (২০ নভেম্বর) রাজধানীর সংস্কৃতি বিকাশ কেন্দ্রে সংগঠনটির দ্বিবার্ষিক সাধারণ সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে ১১ সদস্যের নতুন পর্ষদ গঠন করা হয়।
নতুন পর্ষদের সহসভাপতি নির্বাচিত হয়েছেন মনোয়ার মাহমুদ জুয়েল, সংগঠন সম্পাদক আয়াত আলী, শিল্প ও শিক্ষা অনুষ্ঠান সম্পাদক জোবায়ের ইকবাল টোটেম, কোষাধ্যক্ষ জেবুন নাহার রুমা এবং দপ্তর সম্পাদক রেবেকা সুলতানা লিজা। পর্ষদের অন্য সদস্যরা হলেন সৈয়দ আজহারুল হক, সুবিদিতা চন্দ সোনালী, ডলি দাস ও বনি আমিন তাকি।
এর আগে সকাল সাড়ে ১১টায় জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে দ্বিবার্ষিক সাধারণ সভার আনুষ্ঠানিকতা শুরু হয়। সভায় সাধারণ সম্পাদকের প্রতিবেদন ও কোষাধ্যক্ষের প্রতিবেদন উপস্থাপন করা হয়। পরে প্রতিবেদনগুলোর ওপর আলোচনা, নতুন কর্মপরিকল্পনা প্রণয়ন এবং নতুন পর্ষদ গঠনের মধ্য দিয়ে সভার কার্যক্রম শেষ হয়।
সভা শেষে সদস্যরা একসঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন। দিনভর আবৃত্তি, গান ও আড্ডায় মুখর ছিল আয়োজন। সাংগঠনিক কার্যক্রমের পাশাপাশি সদস্যদের পারস্পরিক আনন্দ-আড্ডায় প্রাণবন্ত হয়ে ওঠে পুরো অনুষ্ঠান।
সময়ের আলো/জেডি