প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ১০:১৮ এএম

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীতশীতের শুষ্ক আবহাওয়ায় ত্বকের পাশাপাশি ঠোঁটের আর্দ্রতাও কমে যায়। ঠোঁট ফেটে যাওয়া, চামড়া ওঠা কিংবা রুক্ষ হয়ে পড়ার সমস্যায় ভোগেন অনেকে। বারবার লিপবাম ব্যবহার করেও সব সময় মিলছে না স্বস্তি। কারণ, ঠোঁটের ত্বক মুখের অন্যান্য অংশের তুলনায় বেশি সংবেদনশীল। তাই শীতের এই সময়ে ঠোঁটের যত্নে প্রয়োজন বাড়তি সতর্কতা। কিছু ঘরোয়া উপাদান ব্যবহার করেও ঠোঁটের আর্দ্রতা ধরে রাখতে পারেন।
অ্যালোভেরা ও মধু
ঠোঁটের শুষ্কতা কমাতে অ্যালোভেরা ও মধু ব্যবহার করতে পারেন। এ জন্য এক চা চামচ অ্যালোভেরা জেলের সঙ্গে সমপরিমাণ মধু মিশিয়ে নিন। মিশ্রণটি ঠোঁটে লাগিয়ে ১৫ মিনিট অপেক্ষা করুন। এরপর পানি দিয়ে ধুয়ে ফেলুন। এই দুই উপাদান ঠোঁটের আর্দ্রতা ধরে রাখতে সহায়তা করে।
দুধ ও গোলাপের পাপড়ি
আধা কাপ দুধে পাঁচ থেকে ছয়টি গোলাপের পাপড়ি দিয়ে সারা রাত ভিজিয়ে রাখুন। পরদিন সকালে পাপড়িগুলো ছেঁকে বেটে পেস্ট তৈরি করুন। এবার পেস্টটি ঠোঁটে লাগিয়ে ১৫ মিনিট রেখে পানি দিয়ে ধুয়ে ফেলুন। তবে সংবেদনশীল ত্বকে ব্যবহারের আগে অল্প জায়গায় পরীক্ষা করে নেওয়া জরুরি।
মধু ও নারকেল তেল
ঠোঁটের যত্নে মধু ও নারকেল তেলের মিশ্রণও ব্যবহার করতে পারেন। এক চা চামচ মধুর সঙ্গে এক চা চামচ নারকেল তেল মিশিয়ে ঠোঁটে লাগান। ১৫ থেকে ২০ মিনিট পর হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। চাইলে অল্প পরিমাণ মিশ্রণ ঠোঁটে লাগিয়ে রাতভরও রাখতে পারেন। নারকেল তেল ঠোঁটের শুষ্কতা কমাতে সাহায্য করে।
যেসব অভ্যাসে মিলবে স্বস্তি
শুধু উপাদান ব্যবহার করলেই ঠোঁটের যত্ন সম্পূর্ণ হয় না। কিছু অভ্যাসও এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। যেমন—
বারবার জিভ দিয়ে ঠোঁট ভেজানো থেকে বিরত থাকুন। এতে ঠোঁট আরও শুষ্ক হয়ে যেতে পারে।শরীরে পানির ঘাটতি এড়াতে পর্যাপ্ত পানি পান করুন।বাইরে বের হওয়ার সময় এসপিএফযুক্ত লিপবাম ব্যবহার করুন।ঠোঁট অতিরিক্ত ফেটে গেলে, রক্তপাত হলে কিংবা দীর্ঘদিন জ্বালাপোড়া থাকলে চিকিৎসকের পরামর্শ নিন।
নতুন কোনো উপাদান ঠোঁটে ব্যবহারের আগে অল্প জায়গায় পরীক্ষা করে নিন। ব্যবহারের পর জ্বালাপোড়া বা অস্বস্তি দেখা দিলে তা ব্যবহার বন্ধ করুন। মনে রাখবেন, ঠোঁটের ত্বক সংবেদনশীল হওয়ায় যত্নের ক্ষেত্রে সতর্ক থাকাই সবচেয়ে জরুরি।
সময়ের আলো/এসএকে