বিমানে উঠলেই কেন ফ্লাইট মোড চালু করতে বলা হয়?

সময়ের আলো ডেস্ক

ফিচার

বিমানে ভ্রমণের সময় যাত্রীদের জন্য কয়েকটি নিরাপত্তাবিধি মেনে চলা বাধ্যতামূলক। সিটবেল্ট বাঁধার পাশাপাশি মোবাইল ফোন ও অন্যান্য ইলেকট্রনিক যন্ত্রে ফ্লাইট

2026-11-28T16:41:26+00:00
2026-11-28T16:41:26+00:00
 
  শনিবার, ২৮ নভেম্বর ২০২৬,
১৪ অগ্রহায়ণ ১৪৩৩
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
ফিচার
বিমানে উঠলেই কেন ফ্লাইট মোড চালু করতে বলা হয়?
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ৪:৪১ পিএম 
বিমানে ভ্রমণের সময় যাত্রীদের জন্য কয়েকটি নিরাপত্তাবিধি মেনে চলা বাধ্যতামূলক। ছবি : সংগৃহীত
বিমানে ভ্রমণের সময় যাত্রীদের জন্য কয়েকটি নিরাপত্তাবিধি মেনে চলা বাধ্যতামূলক। ছবি : সংগৃহীত
বিমানে ভ্রমণের সময় যাত্রীদের জন্য কয়েকটি নিরাপত্তাবিধি মেনে চলা বাধ্যতামূলক। সিটবেল্ট বাঁধার পাশাপাশি মোবাইল ফোন ও অন্যান্য ইলেকট্রনিক যন্ত্রে ফ্লাইট মোড চালু রাখার নির্দেশ দেন কেবিন ক্রুরা। কিন্তু আকাশে ওড়ার সময় ফোনের নেটওয়ার্ক বন্ধ রাখা কেন জরুরি?

মোবাইল ফোন চালু থাকলে সেটি কাছাকাছি মোবাইল নেটওয়ার্ক টাওয়ারের সঙ্গে বেতার তরঙ্গের মাধ্যমে যোগাযোগ করে। ফোনে ফ্লাইট মোড চালু করলে এই সেলুলার সংযোগ বন্ধ হয়ে যায়। ফলে সাধারণ মোবাইল নেটওয়ার্ক ব্যবহার করে কল করা, এসএমএস পাঠানো কিংবা মোবাইল ইন্টারনেট ব্যবহার করা যায় না।

তবে, ফ্লাইট মোড চালু থাকলেও অনেক ফোনে আলাদাভাবে ওয়াই-ফাই ও ব্লুটুথ চালু করা যায়। বিমান সংস্থার অনুমতি ও নির্দেশনা অনুযায়ী যাত্রীরা এসব সুবিধা ব্যবহার করতে পারেন।

ফ্লাইট মোড চালু রাখার অন্যতম কারণ হলো বিমানের সংবেদনশীল যোগাযোগ ও নেভিগেশন ব্যবস্থাকে সম্ভাব্য বেতার সংকেতের হস্তক্ষেপ থেকে সুরক্ষিত রাখা। বিমান চালানোর সময় পাইলটকে বিভিন্ন ইলেকট্রনিক যন্ত্রের সাহায্যে দিকনির্ণয়, অবস্থান নির্ধারণ এবং নিয়ন্ত্রণকক্ষের সঙ্গে যোগাযোগ করতে হয়।

মোবাইল ফোনসহ বিভিন্ন ইলেকট্রনিক যন্ত্র থেকে নির্গত বেতার সংকেত কখনো কখনো বিমানের যন্ত্রপাতিতে বিদ্যুৎচৌম্বকীয় হস্তক্ষেপ বা ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফেয়ারেন্স তৈরি করতে পারে। এর ফলে কিছু যন্ত্রে অপ্রত্যাশিত শব্দ বা সংকেতের বিঘ্ন ঘটার আশঙ্কা থাকে। আধুনিক বিমানে এ ধরনের ঝুঁকি কমানোর ব্যবস্থা থাকলেও সতর্কতার অংশ হিসেবে যাত্রীদের ফ্লাইট মোড চালু রাখতে বলা হয়।

বিভিন্ন সময় বিমান দুর্ঘটনার সম্ভাব্য কারণ হিসেবে ইলেকট্রনিক যন্ত্রের বেতার সংকেতের হস্তক্ষেপের বিষয়টি আলোচনায় এসেছে। ২০০০ সালে সুইজারল্যান্ড ও ২০০৩ সালে নিউজিল্যান্ডে ঘটে যাওয়া দুটি বিমান দুর্ঘটনার ক্ষেত্রেও এমন হস্তক্ষেপের আশঙ্কা নিয়ে আলোচনা হয়েছিল। তবে তদন্তে এসব দুর্ঘটনার কারণ হিসেবে মোবাইল ফোন বা অন্য কোনো ইলেকট্রনিক যন্ত্রের সংকেতের হস্তক্ষেপের নিশ্চিত প্রমাণ পাওয়া যায়নি।

বিমান চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন দেশের নিয়ন্ত্রক সংস্থা ইলেকট্রনিক যন্ত্র ব্যবহারের বিষয়ে নিয়ম তৈরি করেছে। প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে বিমানে কিছু ডিভাইস ব্যবহারের সুযোগও বেড়েছে। ২০১৪ সালে ইউরোপীয় ইউনিয়ন নির্দিষ্ট শর্তে যাত্রীদের ইলেকট্রনিক ডিভাইস চালু রাখার অনুমতি দেয়। তবে, সেলুলার সংযোগ বন্ধ রাখতে ফ্লাইট মোড ব্যবহারের নির্দেশনা বহাল রয়েছে।

বিমানের যোগাযোগ ও নেভিগেশন ব্যবস্থায় সম্ভাব্য বিঘ্ন এড়ানো এবং সামগ্রিক নিরাপত্তা বজায় রাখতেই এই নিয়ম অনুসরণ করতে বলা হয়। তাই বিমানে ভ্রমণের সময় কেবিন ক্রুদের নির্দেশনা মেনে চলা জরুরি।

সূত্র : সিএনএন ও ব্রিটানিকা

সময়ের আলো/মহু/কেএইচও
  বিষয়:   বিমান  ফ্লাইট মোড  বিমানে ভ্রমণ  নিরাপত্তাবিধি 


Advertisement
Loading...
Loading...
ফিচার- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: