ইসলামী লেখক ফোরামের সভাপতি বাবর, সম্পাদক মুনীর, সাংগঠনিক আমিন

নিজস্ব প্রতিবেদক

ধর্ম

বাংলাদেশ ইসলামী লেখক ফোরামের ২০১৯-২১ সেশনের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে বিনা প্রতিদ্বন্দ্বীতায় সভাপতি নির্বাচিত হয়েছেন ঢাকা টাইমস টোয়েন্টিফোর

2019-07-13T19:30:22+00:00
2019-07-13T19:30:22+00:00
 
  বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬,
২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
ধর্ম
ইসলামী লেখক ফোরামের সভাপতি বাবর, সম্পাদক মুনীর, সাংগঠনিক আমিন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৩ জুলাই, ২০১৯, ৭:৩০ পিএম   (ভিজিট : ৪৭৪)
বাংলাদেশ ইসলামী লেখক ফোরামের ২০১৯-২১ সেশনের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে বিনা প্রতিদ্বন্দ্বীতায় সভাপতি নির্বাচিত হয়েছেন ঢাকা টাইমস টোয়েন্টিফোর ডটকমের বার্তা সম্পাদক জহির উদ্দিন বাবর। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন কবি মুনীরুল ইসলাম। শুক্রবার সংগঠনের চতুর্থ কাউন্সিল ও সাধারণ সভায় গোপন ব্যালটে সদস্যদের ভোটে নতুন কমিটি গঠন করা হয়। রাজধানীর জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠানে সারা দেশ থেকে দুই শতাধিক লেখক অংশগ্রহণ করেন। প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন বিশিষ্ট লেখক ও মুহাদ্দিস মুহাম্মদ যাইনুল আবিদীন।
প্রধান দুটি পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় বিজয়ী হলেও আরও চারটি পদে প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে সাংগঠনিক সম্পাদক পদে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন দৈনিক সময়ের আলোর ইসলাম বিভাগের প্রধান আমিন ইকবাল। কোষাধ্যক্ষ পদে এমদাদুল হক তাসনিম, শিল্প ও সাহিত্য সম্পাদক পদে সায়ীদ উসমান এবং প্রশিক্ষণ সম্পাদক পদে শামসুদ্দীন সাদী নির্বাচিত হয়েছেন।

কমিটির অন্য দায়িত্বশীলরা হলেন সহ-সভাপতি কাজী আবুল কালাম সিদ্দীক, রায়হান মুহাম্মদ ইবরাহিম ও মুহাম্মদ আবদুল মুমিন; সহ-সাধারণ সম্পাদক রোকন রাইয়ান ও আতাউর রহমান খসরু; সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ তাসনিম ও আবুল কালাম আনছারী; তথ্যপ্রযুক্তি সম্পাদক পদে এহসানুল হক; আন্তর্জাতিক সম্পাদক পদে সাদ আবদুল্লাহ মামুন; প্রকাশনা সম্পাদক পদে রেজা হাসান; আইন ও সমাজ কল্যাণ সম্পাদক পদে নকীব মাহমুদ এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে ওমর ফারুক মজুমদার নির্বাচিত হয়েছেন। এ ছাড়া নির্বাহী কমিটির সদস্য পদগুলো প্রথম বৈঠকে পূরণ করা হবে।
ফোরামের কাউন্সিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাসিক রাহমানী পয়গামের সম্পাদক আল্লামা মামুনুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগের প্রফেসর ড. গোলাম রব্বানী, মানারাত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মোহাম্মদ ওবায়দুল্লাহ, অন্যরকম গ্রুপের চেয়ারম্যান মাহমুদুল হাসান সোহাগ, বিশিষ্ট দায়ী শায়খ আহমাদুল্লাহ, কবি মুসা আল হাফিজ, আওয়ার ইসলাম সম্পাদক হুমায়ুন আইয়ুব, পাবলিক ভয়েস টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক হাবিবুর রহমান মিছবাহ, হাফেজ কারী নেছার আহমদ আন-নাছিরী প্রমুখ।

প্রসঙ্গত, বাংলাদেশ ইসলামী লেখক ফোরাম ইসলামী ধারার তরুণ লেখকদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম। ২০১৩ সালের ৮ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে এই সংগঠনটি যাত্রা শুরু করে।



Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: