কুমিল্লায় ইউপি নির্বাচনে গোলাগুলি, আহত ৭

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা

সারাদেশ

গোলাগুলি, কেন্দ্র দখলের চেষ্টা, ককটেল বিস্ফোরণ ও ভাঙচুরের মধ্য দিয়ে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা উত্তর ও দক্ষিণ ইউনিয়নের (ইউপি)

2019-12-30T14:52:10+00:00
2019-12-30T17:11:14+00:00
 
  শুক্রবার, ৫ জুন ২০২৬,
২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
শুক্রবার, ৫ জুন ২০২৬
সারাদেশ
কুমিল্লায় ইউপি নির্বাচনে গোলাগুলি, আহত ৭
নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা
প্রকাশ: সোমবার, ৩০ ডিসেম্বর, ২০১৯, ২:৫২ পিএম  আপডেট: ৩০.১২.২০১৯ ৫:১১ পিএম  (ভিজিট : ৯৩০)
গোলাগুলি, কেন্দ্র দখলের চেষ্টা, ককটেল বিস্ফোরণ ও ভাঙচুরের মধ্য দিয়ে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা উত্তর ও দক্ষিণ ইউনিয়নের (ইউপি) নির্বাচন শুরু হয়েছে। 

সোমবার সকাল সাড়ে ৮টায় দিকে এ গুলাগুলির ঘটনা ঘটে বলে জানান প্রত্যেক্ষদর্শীরা। তবে প্রিজাইডিং অফিসাররা বলছেন কেন্দ্রের ভেতরে কোনও সমস্যা নেই। সুন্দরভাবে ভোট গ্রহণ চলছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গলিয়ারা দক্ষিণ ইউনিয়নের শুভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের পাশে দু’পক্ষের গোলাগুলিতে ৫ জন আহত হয়েছেন। আহতের কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।   

গুলিতে আহত আবুল বাশারের বাবা হাজী আবদুল আজিজ বলেন, কেন্দ্রে যাওয়ার সময় মেম্বার প্রার্থী জিয়া উদ্দিনের (ফুটবল মার্কা) সমর্থকরা মেম্বার প্রার্থী (মোরগ) মামুনুর রশিদের সমর্থকদের ওপর গুলি চালায়। এসময় তার ছেলেসহ ৫ জন গুলিবিদ্ধ  এবং ৭ জন আহত হয়েছে।

অন্যদিকে শুভপুর কেন্দ্রের কৃষ্ণনগর গ্রামের ভোটারদের অভিযোগ তাদের ভোট গ্রহণ করা হচ্ছে না। একই ইউনিয়নের যশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ৪ নং বুথের সব ভোটারকে বেলা ৯টার আগেই কেন্দ্র থেকে বিদায় করে দেওয়া হয়েছে বলে ভোটারা জানান। 

অন্যদিকে অভিযোগ উঠেছে উত্তর ইউনিয়নের জংগলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্র দখলে বাঁধা দেওয়ায় ককটেল ফাটিয়ে ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে চেষ্টা করেছে একটি দল।

দায়িত্বরত পুলিশ কর্মকর্তা সাব ইন্সপেক্টর জাকির হোসেন বলেন, কয়েক জন চেয়ারম্যান এবং মেম্বার প্রার্থীর নেতাকর্মীরা কেন্দ্র দখলের জন্য ককটেল ফাটিয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করছে। আমরা পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করছি।

যশপুর কেন্দ্রের প্রিজাইডিং অফিসার বিজয় কুমার দাস বলেন, ভোট কেন্দ্রের মধ্যে কোনও সমস্যা হয়নি। বাহিরে হলে হতে পারে। ভেতরে খুব সুন্দরভাবে ভোট হচ্ছে।

শুভপুর কেন্দ্রের প্রিজাইডিং অফিসার বলেন, ‘নিরপেক্ষভাবে ভোট গ্রহণ হচ্ছে।  আমরাও যথাযথভাবে দায়িত্ব পালনের চেষ্টা করছি।

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নির্বাচন অফিসার নাছির উদ্দিন চৌধুরী বলেন, এখন পর্যন্ত কোথাও অনিয়মের কোনও অভিযোগ পাওয়া যায়নি। যদি কোনও অনিয়মের খবর পাই সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে।


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: