ময়মনসিংহ ট্রাকের সঙ্গে ট্রেনের সংঘর্ষ

ময়মনসিংহ ব্যুরো

সারাদেশ

ময়মনসিংহ নগরীর খাগডহর ঘুন্টি রেল ক্রসিংয়ে ট্রাকের সঙ্গে ট্রেনের সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় পাশে থাকা আরেকটি বাসও ক্ষতিগ্রস্ত হয়। সোমবার

2019-12-30T15:23:54+00:00
2019-12-30T15:23:54+00:00
 
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,
৩১ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
ময়মনসিংহ ট্রাকের সঙ্গে ট্রেনের সংঘর্ষ
ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ: সোমবার, ৩০ ডিসেম্বর, ২০১৯, ৩:২৩ পিএম 
ময়মনসিংহ নগরীর খাগডহর ঘুন্টি রেল ক্রসিংয়ে ট্রাকের সঙ্গে ট্রেনের সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় পাশে থাকা আরেকটি বাসও ক্ষতিগ্রস্ত হয়। সোমবার ভোড় সাড়ে পাঁচটার দিকে এ ঘটনাটি ঘটে।

ফলে ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কে কিছুক্ষণের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সদস্যরা গিয়ে দুর্ঘটনাকবলিত ট্রাকটি রেললাইনের উপর থেকে সড়িয়ে যান চলাচল স্বাভাবিক করে। 

ময়মনসিংহ স্টেশন সুপার জহুরুল ইসলাম জানান, দেওয়ানগঞ্জ হতে ছেড়ে আসা ঢাকাগামী ভাওয়াল এক্সপ্রেস নামক মেইল ট্রেনটি ময়মনসিংহে প্রবেশের সময় এই দুর্ঘটনাটি ঘটে। এতে ট্রেনের চালক এবং সহকারি চালক সহ মোট ৯জন আহত হয়। পরে তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলেও প্রাথমিক চিকিৎসা শেষে তারা হাসপাতাল ত্যাগ করে বাড়িতে ফিরে যান।

এ ঘটনার পর প্রায় দুই ঘন্টা ঢাকা ও ময়মনসিংহের সাথে জামালপুরের ট্রেন যোগাযোগ বন্ধ ছিল। ব্রহ্মপুত্র এক্সপ্রেস ও ময়মনসিংহ এক্সপ্রেস সহ অন্যান্য লোকাল ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়েছিল। পরে ময়মনসিংহ কেওয়াটখালি শেড হতে উদ্ধারকারী ট্রেন গিয়ে দুর্ঘটনাকবলিত ট্রেনটিকে উদ্ধার করে নিয়ে আসে এবং রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

দুর্ঘটনার প্রকৃত কারন খতিয়ে দেখা হচ্ছে এবং জিজ্ঞাসাবাদের জন্য গেটম্যানকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন জামালপুর রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা তাপস পন্ডিত।
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: