গোদাগাড়ীতে কৃষি জমিতে পুকুর খননের দায়ে ৭ জনের জেল

গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি

সারাদেশ

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার গোগ্রাম ও দেওপাড়া ইউনিয়নের ফরাদপুর, বিয়ানাবোনা বিলে প্রায় ১৫০ বিঘা কৃষি জমি নষ্ট করে অবৈধভাবে পুকুর খনন

2019-12-30T16:33:29+00:00
2019-12-30T16:33:29+00:00
 
  শুক্রবার, ৫ জুন ২০২৬,
২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
শুক্রবার, ৫ জুন ২০২৬
সারাদেশ
গোদাগাড়ীতে কৃষি জমিতে পুকুর খননের দায়ে ৭ জনের জেল
গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩০ ডিসেম্বর, ২০১৯, ৪:৩৩ পিএম   (ভিজিট : ৬৫৩)
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার গোগ্রাম ও দেওপাড়া ইউনিয়নের ফরাদপুর, বিয়ানাবোনা বিলে প্রায় ১৫০ বিঘা কৃষি জমি নষ্ট করে অবৈধভাবে পুকুর খনন বন্ধ করলেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী মাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ইমরানুল হক।

রোববার বিকালে উপজেলার গোগ্রাম ইউনিয়নের ফরাদপুর মাঠে ৪০ বিঘা ধানী জমি, এবং দেওপাড়া ইউনিয়নের বিয়ানাবোনা রাজাবাড়ী মাঠে অবৈধভাবে কয়েকটি পুকুর খনন করার সময় হাতেনাতে এবং ৪টি (ইস্কেবেটর) ভেকু মেশিন অকেজো করার জন্য প্রয়োজনীয় মালামাল জব্দ করা হয়।

সেই সাথে সরকারী আদেশ অমান্য করে অবৈধ ভাবে পুকুর খনন করার অপরাধে ভ্রাম্যমান আদালতে এক জনকে ১ বছর, ছয়জনকে ৩ মাসসহ বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড এবং একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ ইমরানুল হক ভ্রাম্যমান আদালতে এসব সাজা প্রদান করেন।

সাজা প্রাপ্ত হলেন, দূর্গাপুর উপজেলার ঝালুকা গ্রামের নূর মোহাম্মদের ছেলে ইয়াসিন আলী(৩৫), বিভিন্ন মেয়াদে সাজা প্রাপ্তরা হলেন পাবনা জেলার সদুপুর গ্রামের বাবর আলী খানের ছেলে কামাল আলী খান (৩৮), নওগাঁ জেলার কদিলপুর গ্রামের গফুর মন্ডলের ছেলে আব্দুর রউফ (২০), রাজশাহী পবা উপজেলার হরিপুর গ্রামের হাইদার আলীর ছেলে টুটুল আহাম্মেদ (২২), পবা উপজেলার পারিলা উপজেলার মুখলেসুর রহমানের ছেলে মিঠু (৩৫), ও হায়দার আলীর ছেলে মোস্তফা কামাল (৩২), উপজেলার দেওপাড়া ইউনিয়নের চাপাল গ্রামের সানারুল হোসেনের ছেলে সাগর হোসেন(২২), এবং পবা উপজেলার টারোমারি গ্রামের তৌহিদুল ইসলামের ছেলে রিফাত রাইহানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

পুলিশ ও সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যা থেকে গোগ্রাম ইউনিয়ন ও দেওপাড়া ইউনিয়নের বিভিন্ন মাঠে ৪০ থেকে ৫০ বিঘা করে মোট ১৫০ বিঘা ধানী জমিতে অবৈধভাবে পুকুর খনন করছিলেন একটি চক্র। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ ইমরানুল হক বলেন, সরকারি নির্দেশ ছাড়া অবৈধভাবে পুকুর খনন করে আবাদী জমি নষ্ট করার দায়ে তাদের কারাদণ্ড দেওয়া হয়। এরপর আর কোনো দিন কেউ অবৈধভাবে পুকুর খনন করলে আরও কঠিন শাস্তি প্রদান করা হবে। এবং এই ধরনের অভিযান অব্যহত থাকবে।



Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: