২০ তম স্প্যানে পদ্মা সেতুর ৩ কিলোমিটার দৃশ্যমান

মুন্সীগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

প্রমত্তা পদ্মার বুকে বসলো পদ্মা সেতুর ২০তম স্প্যান। মঙ্গলবার সেতুর মাওয়া প্রান্তে দুপুর ১টা ৩৫মিনিটে ১৮ ও ১৯ নম্বর পিয়ারের

2019-12-31T14:44:55+00:00
2019-12-31T14:44:55+00:00
 
  শুক্রবার, ৫ জুন ২০২৬,
২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
শুক্রবার, ৫ জুন ২০২৬
সারাদেশ
২০ তম স্প্যানে পদ্মা সেতুর ৩ কিলোমিটার দৃশ্যমান
মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০১৯, ২:৪৪ পিএম   (ভিজিট : ৭১০)
প্রমত্তা পদ্মার বুকে বসলো পদ্মা সেতুর ২০তম স্প্যান। মঙ্গলবার সেতুর মাওয়া প্রান্তে দুপুর ১টা ৩৫মিনিটে ১৮ ও ১৯ নম্বর পিয়ারের উপর ২০তম স্প্যান ‘৩-এফ’ বাসানো সম্পূর্ন হয়েছে। এতে করে তিন কিলোমিটারে দৃশ্যমান হলো স্বপ্নের পদ্মা সেতু। পদ্মা সেতুর প্রকল্পে সহকারী পরিচালক হুমায়ন কবির এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আবহাওয়া ভালো থাকায় এবং কারিগরি সমস্যা না থাকায় ডিসেম্বর মাসে মোট তিনটি স্প্যান বাসনো হলো।

এর আগে সকাল সাড়ে ৯টার দিকে মাওয়া কন্সট্রাকশান ইয়ার্ড থেকে ১৫০ মিটার দৈর্ঘ্যের ‌‘৩-এফ’ স্প্যানটি  তিন হাজার ৬০০ টন ধারণক্ষমতার ভাসমান ক্রেন ‘তিয়ান-ই’ পিয়ার বহন করে পিয়ার ১৮-১৯ এর সামনে নিয়ে আসে। এতে সময় লাগে প্রায় ঘণ্টা। এরপর ধীরে ধীরে স্প্যানটি পিয়ারের উপর স্থাপন শুরু হয়। দুপুর ১টা ৩৫ মিনিটে স্প্যানটি বসানো সম্পন্ন হয়।

মোট ৪১টি স্প্যানের মধ্যে ২০টি বসানোর মধ্য দিয়ে এবার স্পর্শ করা হবে প্রায় অর্ধেক সেতু দৃশ্যমান করার মাইল ফলক।

উল্লেখ্য, ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর ৩৭ ও ৩৮ নম্বর খুঁটিতে প্রথম স্প্যানটি বসানোর মধ্য দিয়ে দৃশ্যমান হয় পদ্মা সেতু। এরপর ২০১৮ সালের ২৮ জানুয়ারি ৩৮ ও ৩৯ নম্বর খুঁটিতে বসানো হয় দ্বিতীয় স্প্যান। এরপর একে একে বসানো হয় আরও ১৯টি স্প্যান। সর্বশেষ বসানো হয় ১৯তম স্প্যান ‘৪-সি’। দ্বিতল পদ্মা সেতু হচ্ছে মুন্সিগঞ্জের মাওয়া ও শরীয়তপুরের জাজিরার মধ্যে। মূল সেতুর দৈর্ঘ্য (পানির অংশের) ৬ দশমিক ১৫ কিলোমিটার। ডাঙার অংশ ধরলে সেতুটি প্রায় নয় কিলোমিটার দীর্ঘ হবে। মূল সেতুর ৪২টি খুঁটির ওপর এ রকম ৪১টি স্প্যান বসানো হবে।

চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়নার মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড মূল সেতু নির্মাণের কাজ করছে।


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: