সিলেটে চোরাই মালামালসহ গ্রেফতার ৩

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সারাদেশ

সিলেটে চোরাই মালামালসহ তিনজনকে গ্রেফতার করেছে এসএমপি’র কোতোয়ালি থানা পুলিশ। সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) মো. জেদান আল মুসা

2019-12-30T15:48:09+00:00
2019-12-30T15:48:09+00:00
 
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,
৩১ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
সিলেটে চোরাই মালামালসহ গ্রেফতার ৩
নিজস্ব প্রতিবেদক, সিলেট
প্রকাশ: সোমবার, ৩০ ডিসেম্বর, ২০১৯, ৩:৪৮ পিএম 
সিলেটে চোরাই মালামালসহ তিনজনকে গ্রেফতার করেছে এসএমপি’র কোতোয়ালি থানা পুলিশ। সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) মো. জেদান আল মুসা বিষয়টি নিশ্চিত করেছেন।

নগরীর বিমানবন্দর ও মোগলাবাজার এলাকায় রোববার দিবাগত রাত ১টার দিকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
এসময় চোরাই কাজে ব্যবহৃত পিকআপ গাড়ি ও চোরাইকৃত ব্রিটিশ-আমেরিকান টোব্যাকো কোম্পানীর ৯০০ কার্টন সিগারেট জব্দ করা হয়।

আটককৃতরা হচ্ছে—সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার সালুটিকর চৌধুরীপাড়া এলাকার মৃত আবদুল কুদ্দুছের ছেলে বেলাল ওরফে বিল্লাল, সিলেটের দক্ষিণ সুরমার কদমতলীর মৃত শফিক মিয়ার ছেলে মো. জামাল উদ্দিন (৪০) এবং তার ভাই ছফররু ইসলাম রুমেল (৩১)।

পুলিশ জানায়, আসামিরা গত ২৪ ডিসেম্বর ভোর ৭টার দিকে লালদিঘীরপাড় নতুন মার্কেটস্থ ময়না মিয়ার বিল্ডিং এর দ্বিতীয় তলার কামাল ব্রাদার্স নামীয় দোকানের গুদামঘরের তালা ভেঙ্গে চুরি করে।

ঘটনার বিষয়ে ব্যবসাপ্রতিষ্ঠানের মালিক কামাল উদ্দিন বাদী হয়ে থানায় এজাহার দিলে এসএমপি’র কোতোয়ালি মডেল থানার মামলা (মামলা নং-৪৪) দায়ের করা হয়।




Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: