বিয়ের গুঞ্জনে ফারিয়া

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

ঢালিউডের অন্যতম আলোচিত নায়িকা নুসরাত ফারিয়া। তার প্রেম-বিয়ে নিয়ে গুঞ্জনের শেষ নেই। সম্প্রতি সেই গুঞ্জনকে আরও উসকে দিয়েছেন ফারিয়া। ২৬

2019-12-31T00:00:00+00:00
2019-12-31T01:08:19+00:00
 
  বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬,
১১ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
আনন্দ সময়
বিয়ের গুঞ্জনে ফারিয়া
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০১৯, ১২:০০ এএম  আপডেট: ৩১.১২.২০১৯ ১:০৮ এএম
ঢালিউডের অন্যতম আলোচিত নায়িকা নুসরাত ফারিয়া। তার প্রেম-বিয়ে নিয়ে গুঞ্জনের শেষ নেই। সম্প্রতি সেই গুঞ্জনকে আরও উসকে দিয়েছেন ফারিয়া। ২৬ ডিসেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশেষ মানুষের সঙ্গে ছবি তুলে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানান ফারিয়া। পোস্টে ফারিয়া বলেন, ‘সব দিক থেকেই তুমি আমার কাছে যতটা স্পেশাল, তোমার জন্মদিন ততটাই স্পেশাল হোক।’ বিশেষ মানুষটির প্রসঙ্গে ফারিয়া জানান, তিনি শুধুই একজন বন্ধু। যার সঙ্গে তার ছয় বছর ধরে বন্ধুত্বের সম্পর্ক। তিনি করপোরেট জব করেন। এর বেশি কিছু জানানোর সময় হয়নি বলেও মন্তব্য করেন তিনি। চলতি বছরের জুলাই মাসে গণমাধ্যমকে ফারিয়া জানিয়েছিলেন ছয় বছর ধরে একজনের সঙ্গে তিনি প্রেম করছেন। সেই ব্যক্তি বিনোদন জগতের কেউ নন। আবার অনেকেই বলছেন, গোপনে বিয়ের কাজটি শেষ করেছেন ফারিয়া। হয়তো নতুন বছরই বিশেষ বন্ধুকে নিয়েই বিয়ের আনুষ্ঠানিক ঘোষণা দেবেন এই সুন্দরী।




Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: