দাদাসাহেব ফালকে পুরস্কার হাতে  অমিতাভ বচ্চন

আনন্দ সময় ডেস্ক

আনন্দ সময়

দাদাসাহেব ফালকে পুরস্কারে সম্মানিত হয়েছেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চন। ভারতীয় চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য তাকে এ পুরস্কার দেওয়া হয়েছে।

2019-12-31T00:00:00+00:00
2019-12-31T00:00:00+00:00
 
  বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬,
১১ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
আনন্দ সময়
দাদাসাহেব ফালকে পুরস্কার হাতে  অমিতাভ বচ্চন
দাদাসাহেব ফালকে পুরস্কার নিয়ে মুম্বাই ফেরার পথে প্রাইভেট জেটে স্ত্রী জয়া ও পুত্র অভিষেকের সঙ্গে অমিতাভ বচ্চন
আনন্দ সময় ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০১৯, ১২:০০ এএম 
দাদাসাহেব ফালকে পুরস্কারে সম্মানিত হয়েছেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চন। ভারতীয় চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য তাকে এ পুরস্কার দেওয়া হয়েছে। রোববার ভারতের রাষ্ট্রপতি ভবনে গিয়ে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের হাত থেকে এ পুরস্কার গ্রহণ করেন এই বলিউড শাহেনশা। পুরস্কার হিসেবে অমিতাভের হাতে তুলে দেওয়া হয়েছে একটি সোনার পদ্ম সংবলিত মেডেল এবং ৪০ লাখ রুপির চেক। ভারত সরকার কর্তৃক এদিন অমিতাভের জন্যই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অমিতাভের পুরস্কার গ্রহণ অনুষ্ঠানে স্ত্রী জয়া বচ্চন ও পুত্র অভিষেক বচ্চনও উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, ভারতীয় সিনেমার জনক দাদাসাহেব ফালকের নামে এ পুরস্কার প্রবর্তন করা হয়। তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে ১৯৬৯ সাল থেকে চলচ্চিত্র জগতের বিশিষ্টদের এই পুরস্কারে সম্মানিত করার প্রচলন চলে আসছে।




Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: