রণবীর কাপুর-আলিয়া ভাট
বছরের শুরুতে রণবীর কাপুর ও আলিয়া ভাটের প্রেম নিয়ে ব্যাপক গুঞ্জন শোনা যায়। প্রথমদিকে তাদের নিয়ে কানাঘুষা থাকলেও বছর এগুতেই পরিষ্কার হয়ে গেছে তাদের প্রেম মিছে নয়। আলিয়ার সঙ্গে রণবীর নতুন বছরেই গাঁটছাড়া বাঁধবেন।
মালাইকা অরোরা-অর্জুন কাপুর
বলিউডের আইটেম কন্যা মালাইকার সঙ্গে জমে উঠেছে অর্জুন কাপুরের প্রেম। প্রকাশ্যেই অর্জুনের বাহুডোরে ধরা দিচ্ছেন মালাইকা। বনিবনা না হওয়ায় আরবাজ খানের সংসার ত্যাগ করেন তিনি। মালাইকা ও অর্জুনের বিয়ে নিয়েও গণমাধ্যমে বেশ চর্চিত।
ফারহান আখতার-শিবানি দান্ডেকার
ফারহান কিংবা শিবানি কেউই প্রেমের কথা বলেননি। কিন্তু অবকাশ যাপনের সময় তোলা অন্তরঙ্গ ছবি বলে দিচ্ছে সব কিছু।
কার্তিক আরিয়ান-অনন্যা পাÐে
কার্তিক আরিয়ানের ‘পতি পতœী অওর ও’ ছবির সহশিল্পী অনন্যার সঙ্গে প্রেম জমেছে এ বছর। সারা আলি খানের সঙ্গে প্রেমের গুঞ্জন হটিয়ে অনন্যায় মজেছেন কার্তিক।
সুশান্ত সিং রাজপুত-রিয়া চক্রবর্তী
কৃতি শ্যাননের সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার পর সুশান্তের হৃদয়ে দোলা দিয়েছেন আরেক অভিনেত্রী। তিনি রিয়া চক্রবর্তী। তার সঙ্গেই এখন প্রেম চলছে সুশান্তের।
আরবাজ খান-জর্জিয়া আন্ড্রিয়ানি
মালাইকাকে হারানোর পর একাকিত্বে পড়তে হয়নি আরবাজ খানকে। তার জীবনে এসেছে নতুন সঙ্গী। তার নাম জর্জিয়া আন্ড্রিয়ানি।
হুমা কোরায়শি-মুদাস্সর আজিজ
হলিউডে ওয়েব সিরিজের কাজে ব্যস্ত হুমা, অন্যদিকে মুদাস্সর আজিজ লখনৌতে শুটিং করাচ্ছেন। দুজনার দুটি পথ কীভাবে এক পথে পরিণত হলো তা একটি রহস্যই বটে।