প্রকাশ: মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০১৯, ১২:০০ এএম
এফডিসিতে দুপুর থেকেই শুরু হয়েছে ভোট। সোমবার সকালে ফিল্ম ক্লাবে বাৎসরিক সভা অনুষ্ঠিত হয়। এরপরই এফডিসির প্রযোজক-পরিবেশক সমিতির সভাকক্ষে ভোটগ্রহণ শুরু হয়। দুপুর থেকেই আসতে শুরু করেন চলচ্চিত্রের মানুষেরা। যেন এক মিলনমেলা। উৎসবমুখর পরিবেশে ভোট দিলেন ঢাকাই সিনেমার নন্দিত অভিনেত্রী শাবনূর। ভোট দেওয়া শেষে তিনি বলেন, ‘চমৎকার পরিবেশ। পরিচালক, প্রযোজক, নায়ক-নায়িকারা এসেছেন। একটা উৎসব আমেজ চারদিকে। পছন্দের প্রার্থীদের ভোট দিয়েছি। ফিল্ম ক্লাব আমাদের সিনেমার মানুষদের প্রিয় একটি সংগঠন। সুন্দর নেতৃত্বে জাঁকজমক ও সিনেমার উন্নয়নে কার্যকরী থাকবে ফিল্ম ক্লাব এই প্রত্যাশা করি।’
চলচ্চিত্র শিল্প সংশ্লিষ্টদের সংগঠন বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেড। ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত হয় এই ক্লাবটি। এবার দুটি প্যানেলে ২১ জন প্রতিদ্ব›িদ্বতা করছেন। প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে আছেন প্রযোজক মেহেদী হাসান সিদ্দিকী মনির। এবারের নির্বাচনে সভাপতি পদে অমিত হাসান ও আতিকুর রহমান লিটন প্রতিদ্ব›িদ্বতা করছেন। অমিত হাসানের প্যানেলে লড়বেন ১০ জন নির্বাহী সদস্য। তারা হলেনÑ ওমর সানী, সাদিকা পারভীন পপি, রতœা কবির, মাহমুদুল হক পলাশ, জাহিদ হোসেন, সাফি উদ্দিন সাফি, সৈয়দ রাফি উদ্দিন সেলিম, রবিন খান, রশিদুল আমিন হলি ও আবদুল্লাহ জেয়াদ। আতিকুর রহমান লিটনের প্যানেলে লড়বেন ৯ জন নির্বাহী সদস্য। তারা হলেনÑ আবু সাকের, শামীম ওসমান, অপূর্ব রায়, একেএম মোস্তফা কামাল, মো. নজরুল ইসলাম, মোহাম্মদ মনিরুজ্জামান, কবির হোসেন, আব্দুর রহমান ও অ্যাডভোকেট মো. শাখাওয়াত হোসেন। এবার ফিল্ম ক্লাবের মোট ভোটার সংখ্যা ৫১১ জন।