কুয়েত হিফজুল কোরআন প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন হাফেজ তাকরিম

ইসলামের আলো ডেস্ক

ইসলাম

কুয়েত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা-২০২০ এ বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করবেন কিশোর হাফেজ সালেহ আহমদ তাকরিম। ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের অধীনে বাছাই

2020-01-24T21:42:24+00:00
2020-01-24T21:42:24+00:00
 
  রবিবার, ১৪ জুন ২০২৬,
৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
রবিবার, ১৪ জুন ২০২৬
ইসলাম
কুয়েত হিফজুল কোরআন প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন হাফেজ তাকরিম
ইসলামের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২০, ৯:৪২ পিএম   (ভিজিট : ২৫৭৩)
হাফেজ সাহেল আহমদ তাকরিম

হাফেজ সাহেল আহমদ তাকরিম

কুয়েত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা-২০২০ এ বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করবেন কিশোর হাফেজ সালেহ আহমদ তাকরিম। ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের অধীনে বাছাই পরীক্ষায় অংশ নিয়ে তিনি কাতার যাওয়ার টিকিট লাভ করেন। আগামী ৭ থেকে ১৫ এপ্রিলে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

হাফেজ তাকরিম মিরপুরের হরিরামপুরে অবস্থিত মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামী ঢাকার ছাত্র। গত ১৬ জানুয়ারি জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত বাছাইপর্বের পরীক্ষায় দেশের শীর্ষস্থানীয় মাদরাসার শিক্ষার্থীরা অংশ নেন। সেখান থেকে চূড়ান্ত বাছাইয়ের জন্য ৪ জনকে নির্বাচন করা হয়। নির্বাচিত চারজনের দু’জনই মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামী ঢাকার ছাত্র।

তন্মধ্যে প্রথম স্থান অধিকারী হাফেজ সালেহ আহমদ তাকরিম কোরআনে কারিম হিফজ করে এখন শুনাচ্ছেন। অন্যজন হাফেজ ফজলে রাব্বি। তিনি হিফজ শেষ করে কিতাব বিভাগে পড়ছেন।

হাফেজ ফজলে রাব্বি ২০১৯ সালে মিসরে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছিলেন।



Loading...
Loading...
ইসলাম- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: