আলিকদমে মিলল বিরল প্রজাতির বুনো ছাগল

বান্দরবান প্রতিনিধি

শেষ পাতা

বান্দরবানে আলিকদম উপজেলায় মাতামুহুরী সংরক্ষিত বন থেকে বিরল প্রজাতির বুনো ছাগল ছানা উদ্ধার করা হয়েছে। মাতামুহুরী সংরক্ষিত বন থেকে উদ্ধার

2020-01-26T00:00:00+00:00
2020-01-26T00:23:18+00:00
 
  সোমবার, ১৫ জুন ২০২৬,
১ আষাঢ় ১৪৩৩
সোমবার, ১৫ জুন ২০২৬
শেষ পাতা
আলিকদমে মিলল বিরল প্রজাতির বুনো ছাগল
বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৬ জানুয়ারি, ২০২০, ১২:০০ এএম  আপডেট: ২৬.০১.২০২০ ১২:২৩ এএম  (ভিজিট : ৭৬৮)
বান্দরবানে আলিকদম উপজেলায় মাতামুহুরী সংরক্ষিত বন থেকে বিরল প্রজাতির বুনো ছাগল ছানা উদ্ধার করা হয়েছে। মাতামুহুরী সংরক্ষিত বন থেকে উদ্ধার হওয়া ছাগল ছানাটি (সেরো) ডুলাহাজারা সাফারি পার্কে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন লামা বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এসএম কায়চার।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, স্থানীয় ম্রো বাসিন্দারা দুর্গম বন থেকে ছাগল ছানাটি গত সপ্তাহে আটক করে। উদ্ধার ছাগলটি আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘে (আইইউসিএন) বিশে^র বিপন্ন প্রজাতির প্রাণী হিসেবে তালিকাভুক্ত। প্রকৃতি বিশারদদের মতে, এ প্রজাতির বনছাগল বা সেরো বাংলাদেশে বিরল।
এ বিষয়ে প্রকৃতিপ্রেমী ও ফ্রিল্যান্স সাংবাদিক অপু নজরুল জানান, বনছাগল সন্ধ্যা ও খুব ভোরে খেতে বের হয়। সারা দিন গর্তে বসে জাবর কাটে। ঝোপ-ঝাড়ে কিংবা পাথুরে ঢালে পালিয়ে থাকে বলে এদের দেখা পাওয়া মুশকিল। এরা এক প্রকার গন্ধগ্রন্থির সাহায্যে গন্ধ ছড়িয়ে টেরিটোরি মার্ক করে রাখে। বনছাগল বাংলাদেশে অত্যন্ত বিপন্ন ও দুর্লভ প্রাণী। তার মতে, প্রকৃতিতে মুক্ত বনছাগলের ছবি কেউ বাংলাদেশে তুলতে পারেনি।
এ ব্যাপারে মাতামুহুরী রেঞ্জ কর্মকর্তা জহির উদ্দিন মো. মিনার চৌধুরী জানান, উদ্ধার হওয়া বনছাগলটি গত ২৩ জানুয়ারি ডুলাহাজারা সাফারি পার্কে স্থানান্তর করা হয়েছে। সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম চৌধুরী ও ডাক্তার মাহফুজুর রহমানের তত্ত্বাবধানে ছাগল ছানাটির চিকিৎসা চলছে।



Loading...
Loading...
শেষ পাতা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: