মুজিব বর্ষে আরও দৃষ্টিনন্দন হবে সংসদ ভবন ও এমপি হোস্টেল

রফিকুল ইসলাম সবুজ

শহর নগর

মুজিব বর্ষকে সামনে রেখে জাতীয় সংসদ ভবন ও সংসদ সদস্য ভবন (এমপি হোস্টেল) আরও আধুনিকায়ন হচ্ছে। এ লক্ষ্যে ‘জাতীয় সংসদ

2020-02-20T23:17:00+00:00
2020-02-20T23:17:00+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
শহর নগর
মুজিব বর্ষে আরও দৃষ্টিনন্দন হবে সংসদ ভবন ও এমপি হোস্টেল
রফিকুল ইসলাম সবুজ
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২০, ১১:১৭ পিএম   (ভিজিট : ৪৭৮)
মুজিব বর্ষকে সামনে রেখে জাতীয় সংসদ ভবন ও সংসদ সদস্য ভবন (এমপি হোস্টেল) আরও আধুনিকায়ন হচ্ছে। এ লক্ষ্যে ‘জাতীয় সংসদ ভবন, সংসদ সদস্য ভবনসহ আনুষঙ্গিক স্থাপনা নির্মাণ ও আধুনিকায়ন’ নামে একটি প্রকল্প গ্রহণ করেছে সরকার। প্রকল্পের আওতায় সৌন্দর্যময় পরিবেশ ও নিরাপত্তা নিশ্চিত করতে সংসদ ভবনের পশ্চিম পাশের আবাসিক এলাকা ও আরব রিকালচার কম্পাউন্ড এলাকায় সীমানা প্রাচীর নির্মাণ করা হবে। সংসদ সদস্য ভবন ও পুরাতন এমপি হোস্টেল ক্যাম্পাসও দৃষ্টিনন্দন করে তোলা হবে। পরিবর্তন করা হবে সংসদের পুরো সাউন্ড সিস্টেম। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের নেওয়া ২৩৪ কোটি টাকার প্রকল্পটি বাস্তবায়ন করবে গণপূর্ত অধিদফতর। প্রকল্পটি সম্প্রতি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদন হয়েছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সংসদ সদস্য ভবন-১-এর সংস্কার ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। নতুন প্রকল্পটির প্রধান কাজের মধ্যে রয়েছে সংসদ সদস্য ভবন নম্বর ২, ৩, ৪, ৫ ও ৬-এর আধুনিকায়ন। এসব ভবনের টাইলস পাল্টানো হবে। ক্যাবিনেট ও অভ্যন্তরীণ সাজসজ্জা উন্নত করা হবে। ২, ৩, ৪, ৫ এবং ৬ নম্বর ভবনের ভেতর আধুনিকীকরণের পাশাপাশি বৈদ্যুতিক সরঞ্জাম গুলো সংস্কার করা হবে। ভবনগুলোর বাইরের অংশেও উন্নয়ন ঘটবে। গণপূর্ত কর্মচারী ও জাতীয় সংসদ ভবনের নিরাপত্তারক্ষীদের জন্য মণিপুরিপাড়ায় খেজুরবাগান সংলগ্ন এলাকায় ৯তলা বিশিষ্ট দুটি ভবন নির্মাণ করা হবে। এমপি হোস্টেলের পার্লামেন্ট মেম্বারস ক্লাব এবং কমিউনিটি সেন্টারের আধুনিকায়ন ও সংসদ ভবনের বৈদ্যুতিক কাজের আধুনিকায়ন হবে। এ ছাড়া সংসদ ভবন এলাকায় খেজুরবাগানের ৪০ বছরের পুরাতন ব্যবহার অনুপযোগী ২০-২৮ এমভিএ সাবস্টেশন পরিবর্তন করে নতুন দুটি ১৬-২০ এমভিএ সাবস্টেশন (১টি স্ট্যান্ডবাই) নির্মাণ করা হবে ৫৫ কোটি টাকা ব্যয়ে। সংসদ ভবনে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত লিফটসহ ১১ লিফট নতুন লাগানো হবে। প্রায় সাড়ে ১২ কোটি টাকা ব্যয়ে সংসদের পুরো সাউন্ড সিস্টেম পরিবর্তন করে এটিকে আরও আধুনিকায়ন করা হবে।
মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, এ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে জাতীয় সংসদে আধুনিক এবং উন্নত কর্মপরিবেশ সৃষ্টি হবেÑ যা সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনার কিছু লক্ষ্য, বিশেষত আইনের শাসনের সঙ্গে সরাসরি যুক্ত। জাতীয় সংসদ ভবন, জাতীয় সংসদ সদস্য ভবন ও পুরাতন এমপি হোস্টেলে আধুনিকায়নের ফলে জাতীয় সংসদের কার্যক্রমেও গতিশীলতা বাড়বে। জাতীয় সংসদ ভবন, সংসদ সদস্য ভবনসহ আনুষঙ্গিক স্থাপনা নির্মাণ ও আধুনিকায়ন প্রকল্পের প্রকল্প পরিচালক ও গণপূর্ত অধিদফতরের ঢাকা সার্কেল-৩-এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. রোকন উদ্দিন জানান, বিশ^বিখ্যাত স্থপতি লুই আই কানের অনন্য নকশায় নির্মিত আধুনিক যুগের স্থাপত্য রীতির সর্বোৎকৃষ্ট নিদর্শন বাংলাদেশ জাতীয় সংসদ ভবন নির্মাণের পর থেকে দীর্ঘদিন বড় ধরনের কোনো সংস্কার কাজ না হওয়ায় ধীরে ধীরে এর জৌলুস হারাতে বসেছিল। বিষয়টি অনুধাবন করতে পেরে বর্তমান সরকার ‘জাতীয় সংসদের পূর্ত কাজ, বৈদ্যুতিক ও যান্ত্রিক সিস্টেমের উন্নয়ন প্রকল্প’ নামে একটি আমব্রেলা প্রকল্প গ্রহণ করে। ১১৭ কোটি টাকার সংস্কার প্রকল্প বাস্তবায়ন করায় সংসদ ভবন এখন আরও বেশি আকর্ষণীয় হয়ে উঠেছে। সংসদ ভবনের নতুন প্রাণসঞ্চারের পাশাপাশি এর পারিপাশির্^ক উন্নয়নও সকলকে মুগ্ধ করেছে। সংসদ ভবনের ভেতরে প্রবেশ করলেই পরিবর্তনের বিষয়টি সবার দৃষ্টিতে পড়বে। তিনি বলেন, সংসদ ভবন এলাকাকে আরও দৃষ্টিনন্দন করতে সরকার নতুন প্রকল্প গ্রহণ করেছে। ২৩৪ কোটি টাকার এ প্রকল্প বাস্তবায়নে সিভিল বিভাগ ৬৮ কোটি টাকা এবং ইলেক্ট্রিক বিভাগ ১৬৬ কোটি টাকার কাজ করবে। পুরো কাজ তদারকির জন্য হুইপ ইকবালুর রহিমের নেতৃত্বে একটি কমিটি রয়েছে। কমিটির নির্দেশনা অনুযায়ী গুণগত মান বজায় রেখে প্রকল্প বাস্তবায়ন করা হবে।

Loading...
Loading...
শহর নগর- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: