সিনিয়র সচিব হলেন দুইজন বেড়েছে সড়ক সচিবের চুক্তির মেয়াদ

নিজস্ব প্রতিবেদক

শহর নগর

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলামের চুক্তির মেয়াদ আরও দুই বছর বাড়িয়েছে সরকার। তার চুক্তির মেয়াদ আগামী

2020-05-19T00:00:00+00:00
2020-05-19T00:00:00+00:00
 
  শনিবার, ১৮ জুলাই ২০২৬,
৩ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ১৮ জুলাই ২০২৬
শহর নগর
সিনিয়র সচিব হলেন দুইজন বেড়েছে সড়ক সচিবের চুক্তির মেয়াদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৯ মে, ২০২০, ১২:০০ এএম 
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলামের চুক্তির মেয়াদ আরও দুই বছর বাড়িয়েছে সরকার। তার চুক্তির মেয়াদ আগামী ৫ জুন বা যোগদানের তারিখ থেকে দুই বছরের জন্য বাড়িয়ে সোমবার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। চাকরির মেয়াদ শেষে চুক্তিতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিবের দায়িত্বে আছেন নজরুল ইসলাম। আগের চুক্তির ধারাবাহিকতায় তার চাকরির মেয়াদ বাড়ানো হয়েছে। নতুন করে মেয়াদ বাড়ায় আগের চুক্তির শর্ত ঠিক রেখে পুনরায় চুক্তিপত্র করতে হবে। এদিকে পরিকল্পনা বিভাগের সচিব মো. নুরুল আমিন এবং পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব সৌরেন্দ্রনাথ চক্রবর্তীকে সিনিয়র সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। পদোন্নতির পর তাদেরকে আগের দফতরেই পদায়ন করে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সৌরেন্দ্রনাথের পদোন্নতি ১৮ মে থেকে কার্যকর করা হলেও নুরুল আমিন আগামী ১ জুন থেকে এই পদমর্যাদা পাবেন। মন্ত্রিপরিষদ সচিব এবং প্রধানমন্ত্রীর ‍মুখ্য সচিবদের পরেই সিনিয়র সচিবদের অবস্থান। বর্তমান বেতন কাঠামোতে মন্ত্রিপরিষদ সচিব ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবং সিনিয়র সচিবদের জন্য বিশেষ স্কেল রাখা হয়েছে। জনপ্রশাসনের কর্মকর্তাদের জন্য ২০১২ সালের ৯ জানুয়ারি সিনিয়র সচিব পদ চালু করে সরকার।




Loading...
Loading...
শহর নগর- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: