বঙ্গবন্ধু শেখ মুজিব রেলসেতু নির্মাণে ব্যবহার হবে বসুন্ধরা সিমেন্ট

অর্থনীতি

বসুন্ধরা সিমেন্ট ও আইএইচআই-এসএমসিসি জেভির মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব রেলসেতু প্রকল্পে সিমেন্ট সরবরাহ চুক্তি স্বাক্ষরিত হয় বৃহস্পতিবার। দুটি স্বনামধন্য জাপানি

2021-11-20T10:01:53+00:00
2021-11-20T10:01:53+00:00
 
  বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬,
২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬
অর্থনীতি
বঙ্গবন্ধু শেখ মুজিব রেলসেতু নির্মাণে ব্যবহার হবে বসুন্ধরা সিমেন্ট
প্রকাশ: শনিবার, ২০ নভেম্বর, ২০২১, ১০:০১ এএম 
বসুন্ধরা সিমেন্ট ও আইএইচআই-এসএমসিসি জেভির মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব রেলসেতু প্রকল্পে সিমেন্ট সরবরাহ চুক্তি স্বাক্ষরিত হয় বৃহস্পতিবার। দুটি স্বনামধন্য জাপানি নির্মাণ প্রতিষ্ঠান আইএইচআই এবং এসএমসিসির যৌথ উদ্যোগে নির্মিত এই প্রকল্পের মধ্য দিয়ে যোগাযোগ ব্যবস্থার আরও উন্নয়ন এবং সহজীকরণ সম্ভব হবে । 

দেশের সর্ববৃহৎ ও সর্বাধুনিক ভিআরএম প্রযুক্তিতে তৈরি বসুন্ধরা সিমেন্ট। ফ্যাক্টরি, উৎপাদন ক্ষমতা, সরবরাহ ব্যবস্থা ও সর্বোপরি গুণগতমানের নিশ্চয়তা যাচাই সাপেক্ষে বসুন্ধরা সিমেন্টকে বঙ্গবন্ধু শেখ মুজিব রেলসেতু প্রকল্প নির্মাণকাজে ব্যবহার করার যৌথভাবে সিদ্ধান্ত গ্রহণ করে এ দুটি জাপানি প্রতিষ্ঠান।
 
অনুষ্ঠানে আইএইচআই-এসএমসিসি জেভির পক্ষ থেকে উপস্থিত ছিলেন- প্রজেক্ট ম্যানেজার, শিনজি কাইফুকু, ডেপুটি প্রজেক্ট ম্যানেজার, ইয়াসুইয়োশি ওয়াতানাবে, লিড, কিউএ/কিউসি, তানজিল আহমেদ আপন এবং বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে চিফ মার্কেটিং অফিসার (সিমেন্ট সেক্টর) খন্দকার কিংশুক হোসেন, চিফ এক্সিকিউটিভ অফিসার (বিআইডিএল-ড্রেজিং) কমডোর এম খুরশিদ মালিক (অব.), হেড অব ফিন্যান্স (ট্রেজারার, সেক্টর বি) নূরে আলম ছিদ্দিকী, এজিএম (করপোরেট সেলস) একেএম লুৎফুল হক (খসরু) এবং অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিজ্ঞপ্তি। 



Loading...
Loading...
অর্থনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: