প্রধানমন্ত্রী শেখ হাসিনার লক্ষ্যও অবাধ ও সুষ্ঠু নির্বাচন: মার্কিন স্টেট ডিপার্টমেন্ট

সময়ের আলো অনলাইন

জাতীয়

বাংলাদেশে নিযুক্ত বিদেশি ১৩ দেশের রাষ্ট্রদূতদের বুধবার (২৬ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে নেয়া ইস্যুতে এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে মার্কিন স্টেট

2023-07-27T11:42:37+00:00
2023-07-27T11:42:37+00:00
 
  শুক্রবার, ১০ জুলাই ২০২৬,
২৬ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ১০ জুলাই ২০২৬
জাতীয়
প্রধানমন্ত্রী শেখ হাসিনার লক্ষ্যও অবাধ ও সুষ্ঠু নির্বাচন: মার্কিন স্টেট ডিপার্টমেন্ট
১৩ বিদেশি রাষ্ট্রদূতকে তলব প্রসঙ্গে সাংবাদিকের প্রশ্ন
সময়ের আলো অনলাইন
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩, ১১:৪২ এএম 
মার্কিন পররাষ্ট্র দফতরের মুখ্য উপমুখপাত্র বেদান্ত প্যাটেল

মার্কিন পররাষ্ট্র দফতরের মুখ্য উপমুখপাত্র বেদান্ত প্যাটেল

বাংলাদেশে নিযুক্ত বিদেশি ১৩ দেশের রাষ্ট্রদূতদের বুধবার (২৬ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে নেয়া ইস্যুতে এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বাংলাদেশ সরকারের অনেক কর্মকর্তা নিজেরাই বলেছেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন তাদেরও লক্ষ্য। আমরা বিশ্বাস করি এটি একটি অভিন্ন অগ্রাধিকার।

বুধবার রাতে ওয়াশিংটন ডিসিতে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্র সহ ১৩ দেশের রাষ্ট্রদূতকে তলব প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে মার্কিন পররাষ্ট্র দফতরের মুখ্য উপমুখপাত্র বেদান্ত প্যাটেল আরও জানান, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্য অর্জনে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র একত্রে কাজ করছে। আমরা সব সময়ই এ বিষয়টি গুরুত্ব দিয়ে তুলে ধরেছি। এটা আমাদের দ্বিপক্ষীয় সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ দিক।

এ সময় স্টেট ডিপার্টমেন্টের পক্ষ থেকে আরও একবার বলা হয়, আমরা পরিষ্কার করে বলেছি- গণতন্ত্রে রাজনৈতিক সহিংসতার কোনো স্থান নেই। আমরা আরও পরিষ্কার করেছি যে, কোনো রাজনৈতিক দলকে সমর্থন করে না যুক্তরাষ্ট্র।

তিনি বলেন, বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্য অর্জন সমর্থন করি আমরা। এ জন্য যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ একসঙ্গে কাজ করার ওপর সব সময়ই গুরুত্ব দিচ্ছে।

তিনি আরও বলেন, আমাদের দ্বিপক্ষীয় সম্পর্কে এটি একটি গুরুত্বপূর্ণ দিক। আমরা বিশ্বাস করি অবাধ ও সুষ্ঠু নির্বাচন একটি অভিন্ন অগ্রাধিকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বাংলাদেশ সরকারের অনেক কর্মকর্তা নিজেরাই বলেছেন, এটা তাদেরও লক্ষ্য।

/আরএ


  বিষয়:   বেদান্ত প্যাটেল 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: