ডেঙ্গু প্রতিরোধে চিকিৎসাসামগ্রী ও সহায়তা দিচ্ছে ইউনিসেফ

কূটনৈতিক প্রতিবেদক

জাতীয়

১৫ বছরের কম বয়সি প্রায় ২১ হাজারেরও বেশি শিশু ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার তথ্য জানার পর ইউনিসেফ বাংলাদেশে ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকারের

2023-08-29T02:45:53+00:00
2023-08-29T02:45:53+00:00
 
  বুধবার, ১৭ জুন ২০২৬,
৩ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১৭ জুন ২০২৬
জাতীয়
ডেঙ্গু প্রতিরোধে চিকিৎসাসামগ্রী ও সহায়তা দিচ্ছে ইউনিসেফ
কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩, ২:৪৫ এএম   (ভিজিট : ১৭৯)
১৫ বছরের কম বয়সি প্রায় ২১ হাজারেরও বেশি শিশু ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার তথ্য জানার পর ইউনিসেফ বাংলাদেশে ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকারের প্রচেষ্টার প্রতি সহায়তা জোরদার করছে। ইউনিসেফ জরুরিভিত্তিতে ২২ লাখ ৫০ হাজার ইউএস ডলার সমমূল্যের প্রয়োজনীয় ডেঙ্গু শনাক্তকরণ কিট ও প্রয়োজনীয় সেবা দেবে।

ঢাকায় অবস্থিত জাতিসংঘের কার্যালয় সোমবার জানিয়েছে, শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে এবং জরুরি জনস্বাস্থ্য পরিস্থিতি মোকাবিলা করতে ইউনিসেফ জরুরিভিত্তিতে ২২ লাখ ৫০ হাজার ইউএস ডলার সমমূল্যের প্রয়োজনীয় ডেঙ্গু শনাক্তকরণ কিট ও পেশাদারদের জন্য প্রশিক্ষণের পাশাপাশি স্বাস্থ্য, পানি, পয়োনিষ্কাশন এবং স্বাস্থ্যবিধি খাতে অন্যান্য গুরুত্বপূর্ণ সামগ্রী ও সেবা প্রদান করবে।

ডেঙ্গুর প্রাদুর্ভাব এখন দেশের ৬৪ জেলায় ছড়িয়ে পড়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, প্রায় ১ লাখ ১২ হাজারের বেশি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে, যার প্রায় ২০ শতাংশই হলো ১৫ বছরের কম বয়সি শিশু। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এ পর্যন্ত প্রায় পাঁচশর অধিক মৃত্যুর খবর পাওয়া গেছে। বিশে^ যখন জলবায়ুজনিত বিপর্যয়ের সংখ্যা বৃদ্ধির প্রবণতা দেখা যাচ্ছে, ঠিক সেই সময়ে জলবায়ু পরিবর্তন ডেঙ্গুর মতো মশাবাহিত রোগের বিস্তার বাড়িয়ে তুলছে, যা বড়দের পাশাপাশি সরাসরি শিশুদের জীবনেও প্রভাব ফেলছে।

বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি শেলডন ইয়েট বলেন, ‘বাংলাদেশে ডেঙ্গু সংকট বাড়তে থাকায় আরও একবার এখানকার শিশুরা জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতির অগ্রভাগে রয়েছে।’

স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম বলেন, বাংলাদেশ সরকার দেশে চলমান ডেঙ্গু পরিস্থিতির জন্য একটি সময়োপযোগী ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করছে। এ সময়ে জনসাধারণের প্রয়োজন তাদের বাড়িঘরে যাতে মশার বংশবৃদ্ধি না হয় তা নিশ্চিত করা এবং মশা তাড়ানোর জন্য সমস্ত সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা। আমরা পরীক্ষার কিট, চিকিৎসাসামগ্রী, মশারি সরবরাহ করছি এবং আমরা মশার প্রজনন স্থানগুলো নির্মূল করতে সিটি করপোরেশন ও সংশ্লিষ্ট অন্যান্য সংস্থার সঙ্গে কাজ করছি।

অন্যান্য পদক্ষেপের মধ্যে ইউনিসেফ সরকারকে কমিউনিটিগুলোর সঙ্গে সম্পৃক্ত হতে, ডেঙ্গু প্রতিরোধ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে এবং প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে সহায়তা করছে। ইউনিসেফ ডেঙ্গুর বিস্তার কমাতে কার্যকর তথ্য দিয়ে মানুষকে সচেতন করার জন্য ধর্মীয় ও কমিউনিটির নেতাদের একত্রিত করেছে। জনসমাবেশে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তথ্য প্রচার করার মাধ্যমে ইউনিসেফ গত এক মাসে ৫ কোটির বেশি মানুষের কাছে ডেঙ্গু থেকে সুরক্ষা সম্পর্কিত বার্তা পৌঁছাতে সরকারকে সহায়তা করেছে।


সময়ের আলো/আরএস/ 



Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: