আট মাসে ৭ বার বন্ধ তাপবিদ্যুৎ কেন্দ্র

বাগেরহাট জেলা প্রতিনিধি

জাতীয়

যান্ত্রিক ত্রুটির কারণে আবারও বন্ধ হয়ে গেছে বাগেরহাটের রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন।শুক্রবার (১৫সেপ্টেম্বর) রাত ৯টার দিকে কেন্দ্রটির উৎপাদন বন্ধ হয়ে

2023-09-16T21:58:23+00:00
2023-09-16T21:58:23+00:00
 
  মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬,
১৭ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
আট মাসে ৭ বার বন্ধ তাপবিদ্যুৎ কেন্দ্র
বাগেরহাট জেলা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩, ৯:৫৮ পিএম 
রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র

রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র

যান্ত্রিক ত্রুটির কারণে আবারও বন্ধ হয়ে গেছে বাগেরহাটের রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন। শুক্রবার (১৫সেপ্টেম্বর) রাত ৯টার দিকে কেন্দ্রটির উৎপাদন বন্ধ হয়ে যায়। এ নিয়ে উৎপাদন শুরুর পর থেকে গত আট মাসে ৭ বার বন্ধ হলো কেন্দ্রটি।

উৎপাদন শুরুর পর প্রথম ১৪ জানুয়ারি, এরপর ১৫ এপ্রিল, ২৩ এপ্রিল, ৩০ জুন, ১৬ জুলাই, ৩০ জুলাই ও ১৫সেপ্টেম্বর বন্ধ হয় এ বিদ্যুৎকেন্দ্রটি। এর আগে গত বছরের ১৭ ডিসেম্বর রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রটি চালু হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক বিদ্যুৎ কেন্দ্রের এক কর্মকর্তা জানান, এবার কয়লা সংকট নয়, যান্ত্রিক ত্রুটির কারণে শুক্রবার রাত ৯টার দিকে রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন বন্ধ হয়ে যায়। 
এর আগে টারবাইন (বিদ্যুৎ শক্তি উৎপাদনের ঘূর্ণায়মান যন্ত্র) ত্রুটির কারণে গত ১৬ জুলাই বন্ধ হয়ে যায় রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র। টারবাইন মেরামত শেষে ২০ জুলাই দুপুর থেকে উৎপাদন শুরু হয়।

সময়ের আলো/জিকে


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: