‘তুফান’র গানে নকলের অভিযোগ

আনন্দ সময় প্রতিবেদক

বিনোদন

ঈদে মুক্তি পেতে যাচ্ছে রায়হান রাফির নতুন সিনেমা ‘তুফান’। শাকিব খান অভিনীত সিনেমাটির টিজার প্রকাশ্যে আসতেই নকলের অভিযোগ ওঠে। এ

2024-05-27T01:56:06+00:00
2024-05-27T01:56:06+00:00
 
  শুক্রবার, ২৪ জুলাই ২০২৬,
৯ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
বিনোদন
‘তুফান’র গানে নকলের অভিযোগ
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৭ মে, ২০২৪, ১:৫৬ এএম 
‘তুফান’র গানে নকলের অভিযোগ
ঈদে মুক্তি পেতে যাচ্ছে রায়হান রাফির নতুন সিনেমা ‘তুফান’। শাকিব খান অভিনীত সিনেমাটির টিজার প্রকাশ্যে আসতেই নকলের অভিযোগ ওঠে। এ নিয়ে নেট দুনিয়ায় বেশ চর্চা হয়। টিজারের পর এবার উঠল তুফানের গান নিয়ে নকলের অভিযোগ। সদ্য প্রকাশ পেয়েছে সিনেমার ‘লাগে উরাধুরা’ শিরোনামের গানের প্রথম ঝলক। গানটিতে আলো-ঝলমলে সেটে মিমি চক্রবর্তীর সঙ্গে জমিয়ে নেচেছেন ঢালিউড ভাইজান। 

গানের কথা লিখেছেন রাসেল মাহমুদ ও শরীফ উদ্দিন। সংগীতায়োজনের দায়িত্ব সামলেছেন প্রীতম। তার সঙ্গে গানটি গেয়েছেন দেবশ্রী অন্তরা। বলা হচ্ছে, এটির কোরাস অংশ রাজ্জাক দেওয়ানের লেখা ও সুর করা গান ‘আমার ঘুম ভাঙাইয়া গেলো রে মরার কোকিলে’র নকল করা হয়েছে। কেউ কেউ আবার নার্গিসের ‘টাংকি খালি’ এবং কাজল মনিরের গাওয়া ‘বান্ধবী ললিতা’র গানের সুরের সঙ্গে মিল খুঁজে পাচ্ছেন। এর আগে সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠানের বিরুদ্ধে উঠে আইন ভঙের অভিযোগ।

সময়ের আলো/আরএস/ 



Loading...
Loading...
বিনোদন- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: