ডাবিংয়ে পূজা

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

জাজ মাল্টিমিডিয়ার আগামী ছবি ‘জ্বীন’-এর শুটিং শেষ হয়েছে কয়েকদিন আগে। বুধবার থেকে ছবির ডাবিং শুরু হয়েছে। এরই মধ্যে ডাবিংয়ে অংশ

2019-12-05T00:00:00+00:00
2019-12-05T10:14:38+00:00
 
  বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬,
১১ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
আনন্দ সময়
ডাবিংয়ে পূজা
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০১৯, ১২:০০ এএম  আপডেট: ০৫.১২.২০১৯ ১০:১৪ এএম
জাজ মাল্টিমিডিয়ার আগামী ছবি ‘জ্বীন’-এর শুটিং শেষ হয়েছে কয়েকদিন আগে। বুধবার থেকে ছবির ডাবিং শুরু হয়েছে। এরই মধ্যে ডাবিংয়ে অংশ নিয়েছেন হরর ঘরানার ছবিটির মূল ভূমিকায় অভিনয় করেছেন পূজা চেরি। সোমবার ছবির দ্বিতীয় পোস্টার প্রকাশ করা হয় জাজের অফিসিয়াল ফেসবুক পেজে। পোস্টার নিয়ে নেটিজেনদের ইতিবাচক সাড়া পাচ্ছেন বলে জানালেন পূজা। তিনি বলেন, ‘ছবির পোস্টার দেখে দর্শক নানারকম মন্তব্য করছে। অনেকেই শেয়ার করেছে। সব মিলিয়ে বেশ ভালো সাড়া পাচ্ছি।’ এর আগে ৩১ অক্টোবর ছবিটির একটি মোশন পোস্টার প্রকাশ করা হয়। সেটি নিয়েও আলোচনায় ছিলেন পূজা। সবগুলো পোস্টারেই পূজাকে ভয়ঙ্কর বেশে দেখা গেছে। পূজা জানালেন ছবিটির সম্পাদনা ও ডাবিং বাদে সব কাজ শেষ। এদিকে খবর পাওয়া গেছে অনন্য মামুনের নতুন একটি ছবিতে কাজ করতে যাচ্ছেন পূজা। এ প্রসঙ্গে পূজা বলেন, ‘কিছুই ফাইনাল হয়নি। গল্প শুনেছি। এটুকু বলতে পারি গল্পটি আমার ভালো লেগেছে।’ উল্লেখ্য, নাদের চৌধুরী পরিচালিত ‘জ্বীন’ ছবিতে পূজার বিপরীতে আছেন জনপ্রিয় অভিনেতা সজল। ছবিটি আগামী বছরের ভালোবাসা দিবসে মুক্তি পাওয়ার কথা রয়েছে।



Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: