আবারও শুরু হচ্ছে সেরা রাঁধুনী প্রতিযোগিতা

ব্যবসা-বাণিজ্য

নিজস্ব প্রতিবেদকস্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের সুপরিচিত ব্র্যান্ড রাঁধুনীর নিয়মিত উদ্যোগ ‘সেরা রাঁধুনী’। ‘শুধু ঘরের মানুষ আর পরিচিতমহলে নয়, আপনার

2020-12-30T22:45:00+00:00
2020-12-30T22:45:00+00:00
 
  বুধবার, ১৯ আগস্ট ২০২৬,
৪ ভাদ্র ১৪৩৩
বুধবার, ১৯ আগস্ট ২০২৬
ব্যবসা-বাণিজ্য
আবারও শুরু হচ্ছে সেরা রাঁধুনী প্রতিযোগিতা
প্রকাশ: বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০, ১০:৪৫ পিএম 
নিজস্ব প্রতিবেদক
স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের সুপরিচিত ব্র্যান্ড রাঁধুনীর নিয়মিত উদ্যোগ ‘সেরা রাঁধুনী’। ‘শুধু ঘরের মানুষ আর পরিচিতমহলে নয়, আপনার রান্নার দক্ষতার কথা এবার জানবে সারা দেশ’Ñ এই সেøাগানকে প্রতিপাদ্য করে শিগগিরই শুরু হতে যাচ্ছে এর ষষ্ঠ আসর ‘সেরা রাঁধুনী ১৪২৭’। বাংলাদেশের আনাচে-কানাচে ছড়িয়ে থাকা নানারকম রান্নায় পারদর্শী রাঁধুনীদের খুঁজে বের করার প্রতিযোগিতা সেরা রাঁধুনী ১৪২৭ প্রচারিত হবে মাছরাঙা টেলিভিশনে। সেরা রাঁধুনীর গত পাঁচ আসরের ভিন্ন ও সফল আয়োজনের ধারাবাহিকতা বজায় রেখে এবারের আয়োজনেও থাকছে নতুনত্ব এবং উপভোগ্য প্রতিদ্বন্দ্বিতার আভাস। থাকছে যথারীতি অভিনব সব পর্ব, রান্নার জমজমাট লড়াই, কঠিন বিচারকাজ, সঙ্গে মনোরম দৃশ্যায়ন। এসবের ইঙ্গিত দিয়েই মঙ্গলবার ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের বলরুমে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এবারের সেরা রাঁধুনীর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হলো।
এ সময় উপস্থিত ছিলেন স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের প্রধান পরিচালন কর্মকর্তা মো. পারভেজ সাইফুল ইসলাম, বিপণন বিভাগের প্রধান ইমতিয়াজ ফিরোজ, মিডিয়াকম লিমিটেডের প্রধান পরিচালন কর্মকর্তা এবং মাছরাঙা টেলিভিশনের নির্বাহী পরিচালক অজয় কুমার কুণ্ডু, প্রতিযোগিতার তিন বিজ্ঞ বিচারকÑ আন্তর্জাতিকভাবে খ্যাতিমান শেফ শুভব্রত মৈত্র, রন্ধন বিশেষজ্ঞ রাহিমা সুলতানা রীতা, অভিনয়শিল্পী ও মিডিয়া ব্যক্তিত্ব দিলারা হানিফ পূর্ণিমাসহ স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড, মিডিয়াকম লিমিটেড এবং মাছরাঙা টেলিভিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Loading...
Loading...
ব্যবসা-বাণিজ্য- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: