নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের প্রশিক্ষণ কর্মসূচি

ব্যবসা-বাণিজ্য

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের উদ্যোগে প্রবাসী কল্যাণ ভবনের বিজয় একাত্তর হল রুমে বুধবার ঢাকা শহরের হোটেল-রেস্তোরাঁ ব্যবস্থাপকদের প্রশিক্ষণ গ্রহণ অনুষ্ঠান

2020-12-31T22:18:00+00:00
2020-12-31T22:18:00+00:00
 
  বুধবার, ১৯ আগস্ট ২০২৬,
৪ ভাদ্র ১৪৩৩
বুধবার, ১৯ আগস্ট ২০২৬
ব্যবসা-বাণিজ্য
নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের প্রশিক্ষণ কর্মসূচি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০২০, ১০:১৮ পিএম 
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের উদ্যোগে প্রবাসী কল্যাণ ভবনের বিজয় একাত্তর হল রুমে বুধবার ঢাকা শহরের হোটেল-রেস্তোরাঁ ব্যবস্থাপকদের প্রশিক্ষণ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. আবদুল কাইউম সরকার। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এনফোর্সমেন্টের মাধ্যামে জরিমানা করা আমাদের কাজ নয়; আমাদের লক্ষ্য হলো খাদ্যের নিরাপত্তা বজায় রাখা এবং পারস্পরিক মিথস্ক্রিয়ার মাধ্যমে সবার জন্য নিরাপদ খাদ্যের মান বজায় রাখা। এ জন্য তিনি সবাইকে নিরাপদ খাদ্য আইন ২০১৩ মেনে চলার পরামর্শ প্রদান করেন।
প্রশিক্ষণ অনুষ্ঠানের প্রথম সেশনটি পরিচালনা করেন নিরাপদ খাদ্য
কর্তৃপক্ষের সদস্য ও যুগ্ম সচিব মো. রেজাউল করিম। তিনি হোটেল ব্যবস্থাপনা, পরিষ্কার-পরিচ্ছন্নতা, নিরাপদ খাদ্য জ্ঞান, গ্রেডিং, মনিটরিং এসব বিষয়ে প্রশিক্ষণার্থীদের জ্ঞান বিতরণ করেন। এতে আরও উপস্থিত ছিলেন নিরাপদ খাদ্যের সদস্য মনজুর মোর্শেদ আহমেদ এবং খাদ্য কর্তৃপক্ষের সচিব আব্দুন নাসের খান। বিজ্ঞপ্তি।

Loading...
Loading...
ব্যবসা-বাণিজ্য- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: