প্রকাশ: বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০২০, ১০:১৮ পিএম
ষ নিজস্ব প্রতিবেদক
বছরের শেষ কার্যদিবসের ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৫০টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ১১০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর ২ কোটি ৯৬ লাখ ২৮ হাজার ২৯১টি শেয়ার ১৪২ বার হাতবদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ১০৯ কোটি ৭২ লাখ ২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৩৩ কোটি ২২ লাখ ৬৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে বেক্সিমকোর। দ্বিতীয় সর্বোচ্চ ১৪ কোটি ৭০ লাখ টাকার আইএফআইসি ব্যাংকের এবং তৃতীয় সর্বোচ্চ ১১ কোটি ৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে রেনেটার।
এ ছাড়া এবি ব্যাংকের ১ কোটি ১৩ লাখ ৫৬ হাজার টাকার, এডিএন টেলিকমের ৩৪ লাখ ৯৪ হাজার টাকার, আনোয়ার গ্যালভানাইজিংয়ের ২ কোটি ১৮ লাখ ৩২ হাজার টাকার, এশিয়া ইন্স্যুরেন্সের ৩ কোটি ৯২ লাখ ২০ হাজার টাকার, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্সের ৫ কোটি ২ লাখ ৩২ হাজার টাকার, ব্যাংক এশিয়ার ১ কোটি ৩৮ লাখ ৮ হাজার টাকার, ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর ১ কোটি ৯২ লাখ ৯১ হাজার টাকার, বিডিকম অনলাইনের ১০ লাখ ৭৩ হাজার টাকার, বিডি ফাইন্যান্সের ১ কোটি ৯৮ লাখ ৯০ হাজার টাকার, ব্র্যাক ব্যাংকের ৫৩ লাখ ৫৮ হাজার টাকার, বাংলাদেশ সাবমেরিন কেবলের ৪৯ লাখ ১৯ হাজার টাকার, বিএসআরএম লিমিটেডের ৯৩ লাখ ৪৫ হাজার টাকার, বেক্সিমকো ফার্মার ৯২ লাখ ৫২ হাজার টাকার, কপারটেকের ৫ লাখ ৭৫ হাজার টাকার, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ৭ লাখ ৬০ হাজার টাকার, ডিবিএইচের ৩০ লাখ ৬৬ হাজার টাকার, ডমিনেজ স্টিলের ৯ লাখ ২৫ হাজার টাকার, ডরিন পাওয়ারের ৯ লাখ ৫৩ হাজার টাকার।