দীর্ঘমেয়াদি সুবিধা পেতেই বাণিজ্য চুক্তি

ব্যবসা-বাণিজ্য

ষ নিজস্ব প্রতিবেদকবাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, দীর্ঘমেয়াদি বাণিজ্য সুবিধা পেতেই সরকার পিটিএ বা এফটিএ করার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। বৈদেশিক

2020-12-31T22:18:00+00:00
2020-12-31T22:18:00+00:00
 
  শনিবার, ১৩ জুন ২০২৬,
৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
শনিবার, ১৩ জুন ২০২৬
ব্যবসা-বাণিজ্য
দীর্ঘমেয়াদি সুবিধা পেতেই বাণিজ্য চুক্তি
ইআরএফের ভার্চুয়াল সেমিনারে বাণিজ্যমন্ত্রী
প্রকাশ: বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০২০, ১০:১৮ পিএম   (ভিজিট : ৩৭৫)
ষ নিজস্ব প্রতিবেদক
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, দীর্ঘমেয়াদি বাণিজ্য সুবিধা পেতেই সরকার পিটিএ বা এফটিএ করার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। বৈদেশিক বাণিজ্যে শুল্ক আয় হ্রাসের সম্ভাবনা থাকলেও দীর্ঘমেয়াদে আমরা সুফল পাব। প্রতিযোগিতামূলক বিশ^ বাণিজ্যে এগিয়ে যেতে হলে দক্ষতার সঙ্গে বাণিজ্য করতে হবে। বাংলাদেশ আজ বিশ^ বাণিজ্যে দক্ষতা অর্জন করেছে। বিভিন্ন ধরনের প্রতিকূলতা মোকাবিলা করেই সফলভাবে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। বাণিজ্যমন্ত্রী বলেন, বিশ^ব্যাপী এখন বাণিজ্য কূটনৈতিক চলছে, আমাদেরও এ সুবিধা নিতে হবে। কূটনীতিকদের দেশের রফতানি বাণিজ্য বৃদ্ধি করতে ভূমিকা রাখতে হবে। ইতোমধ্যে বাংলাদেশও কাজটি শুরু করেছে। কূটনীতিকদের এ বিষয়ে ভূমিকার রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। এতে করে বাংলাদেশ দ্রুত রফতানি বাণিজ্য বৃদ্ধি করতে পারবে।
বাণিজ্যমন্ত্রী বুধবার বাংলাদেশ সচিবালয় থেকে ভার্চুয়াল প্লাটফর্মে রিসার্চ পলিসি ইনট্রিগ্রেশন ফর ডেভেলপমেন্ট (র‌্যাপিড) এবং ফ্রাইডরিচ এবার্ট স্টুফটুংয়ের সহযোগিতায় ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) আয়োজিত ভূ-অর্থনীতি ও বাংলাদেশ শীর্ষক ওয়েবিনারে (সেমিনারে) প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। বাণিজ্যমন্ত্রী বলেন, এশিয়া এখন বাণিজ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভোক্তা বিবেচনায় এশিয়াকে গুরুত্ব দেওয়ার সময় এসেছে। এশিয়ার মানুষের ক্রয়ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে। মানুষ এখন মানসম্পন্ন পণ্য কিনতে চায়। ফলে এশিয়া বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ বাজার হতে পারে। এশিয়ার বাজার ধরে রাখার জন্য পদক্ষেপ নেওয়ার সময় এসেছে। রফতানিকারকরাও এখন এশিয়ার বাজারগুলোকে গুরুত্ব দিচ্ছে। ভবিষ্যতে এশিয়াই হবে বড় বাজার।
টিপু মুনশি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের বাণিজ্যযুদ্ধ এবং কোভিড-১৯ বিশ^ বাণিজ্যে প্রভাব ফেলেছে। বাংলাদেশও এর বাইরে নয়। বাংলাদেশ সরকারের সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণের ফলে বিশে^র মন্দা অর্থনীতির মাঝেও আমরা ভালোভাবেই টিকে আছি। বাংলাদেশ রফতানি পণ্য সংখ্যা বৃদ্ধির প্রচেষ্টা অব্যাহত রেখেছে। আশা করা যায় কোভিড-১৯ পরবর্তী সময়ে বাংলাদেশ ভালোভাবেই এগিয়ে যাবে।
ইআরএফের প্রেসিডেন্ট শারমিন রিনভির সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাণিজ্য সচিব ড. মো. জাফর উদ্দীন। বিষয়ের উপর আলোচনায় অংশ নেন সাবেক রাষ্ট্রদূত ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সচিব এম হুমায়ুন কবীর, এমসিসিআইয়ের প্রেসিডেন্ট ব্যারিস্টার নিহাদ কবীর, এপেক্স ফুটওয়্যার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসিম মঞ্জুর। সেমিনারে বিষয়ের উপর কী-নোট উপস্থাপন করেন র‌্যাপিড চেয়ারম্যান ড. এমএ রাজ্জাক, এফইএসএমএসের আবাসিক প্রতিনিধি টিনা ব্লোহোম। অনুষ্ঠানটির মডারেটরের দায়িত্ব পালন করেন ইআরএফের সাধারণ সম্পাদক এসএম রাশিদুল ইসলাম।
বিশে^র হালাল পণ্যের বাজার দখলের সুযোগ আছে : এদিকে ওয়েবিনারে বাণিজ্য সচিব ড. মোহাম্মদ জাফর উদ্দিন বলেছেন, বিশ^বাজারে হালাল পণ্যের চাহিদা আছে। দিন দিন চাহিদার আলোকে এসব বাজার আরও প্রসারিত হচ্ছে। বিশে^র হালাল পণ্যের এসব বাজার দখলের সুযোগ আছে। বাণিজ্য সচিব বলেন, পর্যাপ্ত হালাল পণ্য ও দক্ষ জনবল আমাদের আছে। এটা নিয়ে কাজ করলে হালাল পণ্যের বিশ^বাজারে বড় অবদান রাখতে পারব। অনেক দেশ হালাল সার্টিফিকেশন অথরিটি গঠন করে কাজ করছে। সেখানে আমাদের সুযোগ আরও বেশি রয়েছে।

Loading...
Loading...
ব্যবসা-বাণিজ্য- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: