গণতন্ত্রের বিজয় উপলক্ষে আনন্দ র্যালি করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদের নেতৃত্বে এই
গণতন্ত্রের বিজয় উপলক্ষে আনন্দ র্যালি করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদের নেতৃত্বে এই র্যালি অনুষ্ঠিত হয়।
বুধবার (৩০ ডিসেম্বর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে র্যালিটি শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবার মূল ফটকের সামনে এসে শেষ হয়।
এসময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখার সাধারণ সম্পাদক হানিফ ওয়াহিদ, শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হল শাখার সাধারণ সম্পাদক রাফিউল আলম দীপ্তসহ ছাত্রলীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।