বগুড়ায় সাংবাদিকদের উপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে আল্টিমেটাম

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

সারাদেশ

বগুড়ায় সময় টেলিভিশনের বগুড়ার স্টাফ রিপোর্টার মাজেদুর রহমান ও সময় টেলিভিশনের ক্যামেরাপার্সন রবিউল ইসলাম রবির উপর অতর্কিত হামলায় জড়িত সন্ত্রাসীদের

2020-12-31T15:55:05+00:00
2020-12-31T15:56:33+00:00
 
  বুধবার, ২৪ জুন ২০২৬,
১০ আষাঢ় ১৪৩৩
বুধবার, ২৪ জুন ২০২৬
সারাদেশ
বগুড়ায় সাংবাদিকদের উপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে আল্টিমেটাম
নিজস্ব প্রতিবেদক, বগুড়া
প্রকাশ: বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০২০, ৩:৫৫ পিএম  আপডেট: ৩১.১২.২০২০ ৩:৫৬ পিএম
বগুড়ায় সময় টেলিভিশনের বগুড়ার স্টাফ রিপোর্টার মাজেদুর রহমান ও সময় টেলিভিশনের ক্যামেরাপার্সন রবিউল ইসলাম রবির উপর অতর্কিত হামলায় জড়িত সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে (৩১ ডিসেম্বর) বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় এক বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করে বগুড়ার সাংবাদিক সমাজ।

বগুড়া টেলিভিশন রিপোর্টাস ইউনিটি ও বগুড়া টেলিভিশন ভিডিও জার্নালিস্ট এসোসিয়েশন বিক্ষোভ ও মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনের একাত্মতা ঘোষণা করে মানববন্ধনে অংশগ্রহণ করে বগুড়া ফটো জার্নালিস্ট এসোসিয়েশন, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) ও বিভিন্ন সামাজিক সংগঠন।

বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, বগুড়ার প্রবীন সাংবাদিক ইনডিপেন্ডেন্ট টিভির উত্তরাঞ্চল ব্যুারো প্রধান, উত্তর অঞ্চলের খবর পত্রিকার সম্পাদক হাসিবুর রহমান বিলু, বগুড়া টেলিভিশন রিপোর্টাস ইউনিটি’র সাবেক সভাপতি ও এটিএন নিউজের বগুড়া ব্যুারো প্রধান চপল সাহা, বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি’র সভাপতি ও আর টিভি বগুড়ার রিপোর্টার জিএম সজল, বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি’র সাধারণ সম্পাদক ও যমুনা টেলিভিশনের বগুড়া ব্যুারো প্রধান মেহেরুল সুজন, বগুড়া ফটো জার্নালিস্ট এসোসিয়েশন এর সভাপতি মামুনুর রশিদ সাইন, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি মির্জা সেলিম রেজাসহ আরোও অনেকে।

মানববন্ধন চলাকালীন সময়ে খবর পাওয়া যায় যে হামলার সময় সময় টেলিভিশনের ক্যামেরা ভাঙাচোড়া অবস্থা পাওয়া গেছে, তাতে মেমোরী কার্ড পাওয়া যায়নি। সাংবাদিক নেতৃবৃন্দরা বলেন, আগামী ৪৮ ঘন্টার মধ্যে মধ্যে হামলায় জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার না করলে আমরা প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি প্রেরণ করব। বগুড়ার প্রশাসনকে অবহিত করে তিনি আরোও বলেন, জড়িতদের গ্রেফতার না করতে পারলে দায়িত্ব ছেড়ে দিয়ে যান।

এ বিষয় বগুড়া সদর থানার অফিসার ইনচার্য হুমায়ুন কবির জানান, আমরা ২৪ ঘন্টার মধ্যে ছিনতাই হওয়া ক্যামেরা উদ্ধার করতে পেরেছি। তদন্ত অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।




Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: