সেতু আছে, সড়ক নেই

গাইবান্ধা প্রতিনিধি

সারাদেশ

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার কোমরপুর ইউনিয়নের বুজরুক পাকুরিয়া গ্রামে একটি সেতু নির্মাণ করা হলেও নির্মিত হয়নি সংযোগ সড়ক। এতে করে চলাচলে

2020-12-31T16:02:37+00:00
2020-12-31T16:02:37+00:00
 
  বুধবার, ২৪ জুন ২০২৬,
১০ আষাঢ় ১৪৩৩
বুধবার, ২৪ জুন ২০২৬
সারাদেশ
সেতু আছে, সড়ক নেই
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০২০, ৪:০২ পিএম 
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার কোমরপুর ইউনিয়নের বুজরুক পাকুরিয়া গ্রামে একটি সেতু নির্মাণ করা হলেও নির্মিত হয়নি সংযোগ সড়ক। এতে করে চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীর। পলাশবাড়ি-সাদুল্লাপুর সংযোগ সড়কের খোর্দ্দকোমরপুর ইউনিয়নের পাশ দিয়ে বুজরুক পাকুরিয়ার বিরামহীনপুর থেকে বুজরুক পাকুরিয়ার ঈদগাহ মাঠ সড়কে দুই এলাকার স্থানীয় মানুষদের সুবিধার্থে একটি সেতু নির্মাণ করা হলেও নির্মিত হয়নি সংযোগ সড়ক।

জানা গেছে, প্রায় দুই যুগ আগে এসডিএফ প্রকল্পের আওতায় বুজরুক পাকুরিয়ার খালের উপর আরসিসি সেতু নির্মাণ করা হয়। কিন্তু এসডিএফসহ সরকারি কোনো প্রতিষ্ঠান এখন পর্যন্তু সেতুর দুই পাশে সংযোগ সড়ক নির্মাণ করেনি।

এ ব্যাপারে সাদল্লাপুর এলজিইডির (এসও) হান্নান জানান, অনেক আগে এসডিএফ প্রকল্পের অর্থায়নে ব্রিজটি নির্মাণ করার কারণে এলজিইডি থেকে সড়কের কাজ করা হয়নি। ওটা এসডিএফ প্রকল্পের কাজ।

গাইবান্ধা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলীর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি আমার জানা নেই।


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: