টাঙ্গাইলে ট্রাকের ধাক্কায় পিকআপ ভ্যানের হেলপারসহ নিহত ২

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাদেশ

টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ট্রাকের ধাক্কায় পিকআপ ভ্যানের হেলপারসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় পিকআপ ভ্যানের চালক আহত হয়েছেন।বুধবার (৩০ ডিসেম্বর)

2020-12-31T12:52:48+00:00
2020-12-31T12:52:48+00:00
 
  সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬,
১৩ আশ্বিন ১৪৩৩
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
টাঙ্গাইলে ট্রাকের ধাক্কায় পিকআপ ভ্যানের হেলপারসহ নিহত ২
কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০২০, ১২:৫২ পিএম 
টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ট্রাকের ধাক্কায় পিকআপ ভ্যানের হেলপারসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় পিকআপ ভ্যানের চালক আহত হয়েছেন।

বুধবার (৩০ ডিসেম্বর) দিবাগত গভীর রাতে মহাসড়কের কালিহাতী উপজেলার এলেঙ্গায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. কামাল হোসেন নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, পিকআপের হেলপার ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার গড়পাড়া গ্রামের মৃত কুদ্দুস মিয়ার ছেলে শহিদুল ইসলাম (২২), বগুড়ার ধুপচাচিয়া উপজেলার মথুরাপুর গ্রামের মো. এনামুলের ছেলে মো. বায়েজিদ (২০)।

পরিদর্শক কামাল হোসেন জানান, ঢাকা থেকে বাসা বাড়ির আসবাবপত্র নিয়ে পিকআপ ভ্যানটি বগুড়ার দিকে যাচ্ছিলো। পিকআপ ভ্যানটি এলেঙ্গাতে পৌঁছালে সামনের ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপের হেলপারসহ দুইজন নিহত হন। এ ঘটনায় পিকআপ চালক আহত হয়েছেন। আহত পিকআপ চালককে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পিকআপটি পুলিশ জব্দ করেছে।
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: