সিলেটে মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৪

সিলেট ব্যুরো

প্রথম পাতা

সিলেট-জকিগঞ্জ সড়কের গোলাপগঞ্জে মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণে চারজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও তিনজন। নিহতদের মধ্যে এক শিশু রয়েছে। বুধবার ভোর

2020-12-31T21:54:00+00:00
2020-12-30T23:26:48+00:00
 
  রবিবার, ১৬ আগস্ট ২০২৬,
১ ভাদ্র ১৪৩৩
রবিবার, ১৬ আগস্ট ২০২৬
প্রথম পাতা
সিলেটে মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৪
সিলেট ব্যুরো
প্রকাশ: বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০২০, ৯:৫৪ পিএম  আপডেট: ৩০.১২.২০২০ ১১:২৬ পিএম
সিলেট-জকিগঞ্জ সড়কের গোলাপগঞ্জে মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণে চারজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও তিনজন। নিহতদের মধ্যে এক শিশু রয়েছে। বুধবার ভোর সাড়ে ৫টার দিকে গোলাপগঞ্জের হেতিমগঞ্জ পশ্চিম বাজার এলাকার মোল্লাগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার ভোর সাড়ে ৫টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের হেতিমগঞ্জ পশ্চিম বাজার এলাকার মোল্লাগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন স্থানে মালবাহী ট্রাকের পেছনে যাত্রীবাহী মাইক্রোবাস ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। ঘটনাস্থলেই ৩ জন যাত্রী নিহত হয়। আহত হয় আরও ৪ জন যাত্রী। পরে আহতদের মধ্য থেকে একজন মারা যান। এ ঘটনায় তাৎক্ষণিক এলাকাবাসী ৯৯৯-এ কল দিয়ে গোলাপগঞ্জ ফায়ার সার্ভিসকে ডেকে আনেন। তারা এসে চারজনের লাশ উদ্ধার করে এবং গুরুতর আহত অবস্থায় ৩ জন যাত্রীকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হতাহতদের কারও পরিচয় পাওয়া যায়নি।




Loading...
Loading...
প্রথম পাতা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: