গুঞ্জন নয়, সত্যি সত্যি সংসার ভাঙল জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহির।
সোশ্যাল মিডিয়া ফেসবুকে ২২ মে দিবাগত রাতে স্বামীর সঙ্গে বিচ্ছেদের বিষয়টি স্পষ্ট করে স্ট্যাটাস দেন মাহি। এ সম্পর্ক ধরে না রাখতে পেরে শ্বশুরবাড়ির লোকজনের কাছে ক্ষমাও চান এ অভিনেত্রী।
স্বামী পারভেজ মাহমুদ অপুকে ইঙ্গিত করে মাহি লিখেছেন, ‘এই পৃথিবীর সবচেয়ে ভালো মানুষটার সাথে থাকতে না পারাটা অনেক বড় ব্যর্থতা।’
মাহি লেখেন, ‘পৃথিবীর শ্রেষ্ঠ শ্বশুরবাড়ির মানুষগুলোকে আর কাছ থেকে না দেখতে পাওয়াটা, বাবার মুখ থেকে মা জননী, বড় বাবার মুখ থেকে সুনামাই শোনার অধিকার হারিয়ে ফেলাটা সবচেয়ে বড় অপারগতা। আমাকে মাফ করে দিও। তোমরা ভালো থেকো। আমি তোমাদের আজীবন মিস করবো।’
গণমাধ্যমে মাহি তার ডিভোর্সের সত্যতা নিশ্চিত করেন। তবে কী কারণে এ বিচ্ছেদ- এ ব্যাপারে কিছু বলেননি মাহি।
প্রসঙ্গত, ২০১৬ সালের ২৫ মে বিয়ে করেন উত্তরায় জমকালো আয়োজনে বিয়ে করেন অপু-মাহি।