গীতিকার রাসেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সময়ের আলো অনলাইন

বিনোদন

গীতিকার মেহবুবুল হাসান রাসেল ওরফে রাসেল ও’নীলের (৪৭) ঝুলন্ত মরদেহউদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) দিবাগত রাতে তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন

2021-12-31T15:08:58+00:00
2021-12-31T15:08:58+00:00
 
  সোমবার, ৮ জুন ২০২৬,
২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
সোমবার, ৮ জুন ২০২৬
বিনোদন
গীতিকার রাসেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার
সময়ের আলো অনলাইন
প্রকাশ: শুক্রবার, ৩১ ডিসেম্বর, ২০২১, ৩:০৮ পিএম   (ভিজিট : ৮১৯)
গীতিকার মেহবুবুল হাসান রাসেল ওরফে রাসেল ও’নীলের (৪৭) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) দিবাগত রাতে তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন লিচু বাগান এলাকার নিজ বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করছে পুলিশ। 

পরিবারের বরাত দিয়ে তেজগাঁও শিল্পাঞ্চল থানার ডিউটি অফিসার মো. সাইদুর রহমান বলেন, রাতের খাবার শেষে নিজের রুমে যান মেহবুবুল হাসান রাসেল। পরে রাত সাড়ে ১১টার দিকে পরিবারের অন্য সদস্যরা ডাকাডাকির পর দরজা না খোলায় পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে থাকা তার মরদেহ উদ্ধার করে।

‘প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্তের পর এর প্রকৃত কারণ সম্পর্কে জানা সম্ভব হবে।’ বলেন মো. সাইদুর রহমান।

তিনি বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

‘দিন বাড়ি যায়/ চড়ে পাখির ডানায়’- এর মতো অসংখ্য জনপ্রিয় গানের রচয়িতা রাসেল একসময় সাংবাদিকতা করতেন। পরে সাংবাদিকতা ছেড়ে বিজ্ঞাপনী সংস্থায় যুক্ত হন। গানের পাশাপাশি অসংখ্য বিজ্ঞাপনের জিংগেলও লিখেছেন তিনি। তার লেখা গানের অধিকাংশই দলছুট এবং বাপ্পা মজুমদারের গাওয়া।

/এসএ



  বিষয়:   গীতিকার রাসেল ও’নীল  মেহবুবুল হাসান রাসেল 


Loading...
Loading...
বিনোদন- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: