প্রতিবছর বিভিন্ন টিভি চ্যানেল ও ইউটিউবে প্রচার হয় এক হাজারেরও বেশি নাটক। নাটকগুলোতে অভিনয় করে যারা আলোচনায় এসেছেন তাদের নিয়ে এই আয়োজন
জিয়াউল ফারুক অপূর্ব
ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। এ বছর তার নাটকের মধ্যে উল্লেখযোগ্য- ‘ট্রল’, ‘রক্ত’ ‘তোমার হাতটি ধরে’, ‘পাশের বাসার ছেলেটা’, ‘স্বামীর ১০টি বদঅভ্যাস’ প্রভৃতি। এ ছাড়া বিয়ে করেও আলোচনায় ছিলেন এই অভিনেতা।
আফরান নিশো
কয়েক বছরের ধারাবাহিকতায় এ বছরও আলোচনায় ছিলেন আফরান নিশো। তার অভিনীত ‘তাকে ভালোবাসা বলে’, ‘পুনর্জন্ম’, ‘চিরকাল আজ’, ‘আপন’, ‘এক মুঠো প্রেম’, ‘ভুলতে পারি না’, ‘হ্যালো শুনছেন’, ‘শিল্পী’ নাটকগুলো উল্লেখযোগ্য। তবে ‘ঘটনা সত্য’ নাটকটি নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিনি।
মুশফিক আর ফারহান
ব্যতিক্রমধর্মী গল্পের নাটকে অভিনয় করে আলোচনায় এসেছেন মুশফিক আর ফারহান। এ বছর তার অভিনীত ‘পাগল তোর জন্য’, ‘সুইপারম্যান’, ‘মেডম্যান’ ‘সেপারেশন’, ‘কালাই’, ‘ইমোশনাল’, ‘তুমি আছো তাই’ নাটকগুলো উল্লেখযোগ্য।
তৌসিফ মাহবুব
বর্তমান সময়ের জনপ্রিয় ও ব্যস্ত অভিনেতা তৌসিফ মাহবুব। এ বছর তার উল্লেখযোগ্য নাটক ছিল- ‘কেমন আছেন দুলাভাই’, ‘সাদা’, ‘মোর দ্যান ফ্রেন্ড’, ‘বয়ফ্রেন্ড অব
দ্য ইয়ার’ প্রভৃতি। তবে সম্প্রতি সড়কে শিক্ষার্থীদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েন তৌসিফ।
তাসনিয়া ফারিণ
নির্মাতাদের পছন্দের তালিকায় শীর্ষে রয়েছেন তাসনিয়া ফারিণ। এ বছর তার অভিনীত উল্লেখযোগ্য নাটকের মধ্যে ছিল- ‘আদরে’, ‘এই মন তোমারি’, ‘দিস ইজ ওয়াইফ’, ‘মন দরিয়া’, ‘লাভ নট রিভেঞ্জ’ প্রভৃতি। এ ছাড়া মোস্তফা সরয়ার ফারুকীর ‘লেডিস অ্যান্ড জেন্টেলম্যান’ এবং মিজানুর রহমান আরিয়ানের ‘নেটওয়ার্কের বাইরে’ তে কাজ করে প্রশংসা কুড়িয়েছেন তিনি।
তানজিন তিশা
বর্তমান সময়ে নাটকের অন্যতম জনপ্রিয় অভিনেত্রীও তিনি। তার উল্লেখযোগ্য নাটকের মধ্যে ছিল- ‘হ্যালো শুনছেন’, ‘এক মুঠো প্রেম’, ‘তাকে ভালোবাসা বলে’, ‘ফ্রেন্ডস ভার্সেস চিটার্স’, ‘ব্যাংকার গার্লফ্রেন্ড’, ‘অপরাজিতা’ প্রভৃতি। এ ছাড়া ‘নারী সুন্দর তার সত্তায়’ শিরোনামের ওভিসিতে কাজ করেও প্রশংসা কুড়িয়েছেন তিশা।
মেহজাবিন চৌধুরী
‘ঘটনা সত্য’ নাটকে অভিনয় করে বেশ সমালোচনায় পড়েছিলেন মেহজাবিন চৌধুরী। তার উল্লেখযোগ্য নাটকের মধ্যে ছিল- ‘পুনর্জন্ম’, ‘আলো’, ‘প্লাস ফোর পয়েন্ট ফাইভ’, ‘শিল্পী’, ‘চুমকি চলেছে’ প্রভৃতি। এ ছাড়া বছরের শেষ দিকে বিজ্ঞাপন নির্মাতা আদনান আল রাজীবের সঙ্গে প্রেম-বিয়ে ইস্যুতে আলোচনায় ছিলেন তিনি।
সাবিলা নূর
মডেলিংয়ের পাশাপাশি অভিনয় দিয়ে জনপ্রিয়তা পেয়েছেন সাবিলা নূর। এ বছর তার অভিনীত নাটকগুলোর মধ্যে রয়েছে- ‘নানা বাড়ি’, ‘অদ্ভুত’, ‘পান্তা ভাতে ঘি’, ‘প্রেমে পড়ে প্রেমিক’, ‘দ্য ডিরেক্টর’, ‘ত্রিকোণমিতি’, ‘আগডুম বাগডুম’, ‘রুনু ভাই’, ‘হ্যাপি বার্থ ডে’, ‘প্রিয় আদনান’, ‘সদা সত্য কথা বলিব’, ‘বিয়ে বিড়ম্বনা’, ‘রঙ্গিলা ফানুস’। এ ছাড়া শাফায়েত মুনসুর রানার ‘এমন যদি হতো’ শর্টকাট সিরিজে অভিনয় করে প্রশংসিত হয়েছেন সাবিলা।
/জেডও/