বছরজুড়ে ওয়েব সিরিজের জয়জয়কার

আনন্দ সময় ডেস্ক

বিনোদন

করোনায় ঘরবন্দি দর্শকরা বিনোদন খুঁজতে ঝোঁকেন ওটিটি প্লাটফর্মগুলোতে। পরিচালকরাও পরিপূর্ণ মেধা ঢেলে ওটিটি উপযোগী ওয়েব সিরিজ নির্মাণে ব্যস্ত হয়ে পড়েন।

2021-12-30T18:28:21+00:00
2021-12-30T18:28:21+00:00
 
  সোমবার, ৮ জুন ২০২৬,
২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
সোমবার, ৮ জুন ২০২৬
বিনোদন
বছরজুড়ে ওয়েব সিরিজের জয়জয়কার
আনন্দ সময় ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১, ৬:২৮ পিএম   (ভিজিট : ৯৯৬)
করোনায় ঘরবন্দি দর্শকরা বিনোদন খুঁজতে ঝোঁকেন ওটিটি প্লাটফর্মগুলোতে। পরিচালকরাও পরিপূর্ণ মেধা ঢেলে ওটিটি উপযোগী ওয়েব সিরিজ নির্মাণে ব্যস্ত হয়ে পড়েন। একই সঙ্গে এই প্লাটফর্মে নতুন আঙ্গিকে জনপ্রিয়তা পান অনেক অভিনয়শিল্পী। সব মিলিয়ে বছরজুড়েই ছিল ওয়েব সিরিজের জয়জয়কার

দেশি ৫ ওয়েব সিরিজ
লেডিস অ্যান্ড জেন্টলম্যান : মোস্তফা সরয়ার ফারুকীর ওয়েব সিরিজ ‘লেডিস অ্যান্ড জেন্টলম্যান’। কর্মক্ষেত্রে নারীর প্রতি নিপীড়ন এবং তা প্রকাশ পেলে সমাজে, পরিবারে নারীর প্রতি দৃষ্টিভঙ্গি ও ভিকটিম ব্লেমিংকে উপজীব্য করে সিরিজ এগিয়েছে। এতে অভিনয় করেছেন- তাসনিয়া ফারিণ, মামুনুর রশীদ, আফজাল হোসেন, জয়ন্ত চট্টোপাধ্যায়, হাসান মাসুদ, সাবেরী আলম, পার্থ বড়ুয়া, ইরেশ যাকেরসহ অনেকেই।

মহানগর : আশফাক নিপুণের ‘মহানগর’ ওয়েব সিরিজটি দারুণ আলোচনায় ছিল। একটি রাত ও একটি থানার গল্পকে তুলে ধরা হয়েছে এ সিরিজে। সিরিজে মোট ৮টি পর্ব রয়েছে, প্রতিটি পর্বে ছিল আলাদা শিরোনাম। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- মোশাররফ করিম, জাকিয়া বারী মম, শ্যামল মাওলা, খায়রুল বাসার, মোস্তাফিজুর নুর ইমরান, নিশাত প্রিয়মসহ আরও অনেকে।

মরীচিকা : শিহাব শাহীনের নির্মিত ওয়েব সিরিজ ‘মরীচিকা’। ক্রাইম থ্রিলার ঘরানার এই সিরিজ আলোচনায় এসেছিল। এতে অভিনয় করেছেন- আরফান নিশো, সিয়াম আহমেদ, মাহি, নাজনীন চুমকি, জোভানসহ আরও অনেকেই।

ঊনলৌকিক : পাঁচ পর্বের পাঁচটি গল্প নিয়ে ওয়েব সিরিজ ‘ঊনলৌকিক’। রবিউল আলম পরিচালিত ঊনলৌকিকের গল্প, নির্মাণ ও উপস্থাপনা এক অন্যরকম অভিজ্ঞতা দিয়েছে দর্শকদের। অলৌকিক গল্পকে বিশ্বাসযোগ্য করে পর্দায় উপস্থাপন করে দর্শককে চমকে দিয়েছেন নির্মাতা।

বলি : বছরের আলোচিত ওয়েব সিরিজ ‘বলি’। এ ওয়েব সিরিজে জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীকে নতুন রূপে দেখা গেছে। শঙ্খ দাসগুপ্তের পরিচালনায় নির্মিত সিরিজটিতে আরও অভিনয় করেছেন- সালাহউদ্দিন লাভলু, ইরেশ যাকের, মৌসুমি মৌ, সোহেল মণ্ডল, সোহানা সাবা, সাফা কবির, লুৎফর রহমান জর্জ, জিয়াউল হক পলাশ, কাজী রোকসানা রুমা, নাসির উদ্দিন খান প্রমুখ।

কলকাতার ৫ ওয়েব সিরিজ
একেন বাবু : একজন সাধারণ মানুষের বেশের আড়ালে গোয়েন্দা হলেন একেন বাবু। একের পর এক রহস্যের সমাধান করে চলেছেন তিনি।  পরিচালনার দায়িত্বে রয়েছেন জয়দীপ মুখোপাধ্যায়। বড়পর্দাতেও একেন বাবুর চরিত্রে অভিনয় করবেন অনির্বাণ চক্রবর্তী।

ব্যোমকেশ-চোরাবালি : ব্যোমকেশের চোরাবালি গল্প নিয়ে নতুন সিরিজ। ব্যোমকেশ এবং সত্যবতীর ভূমিকায় অনির্বাণ ভট্টাচার্য এবং ঋদ্ধিমা। অন্যান্য চরিত্রে তাক লাগিয়েছেন অর্জুন-ঊষসীরা।

বিরহী : জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক প্রদীপ্ত ভট্টাচার্যের প্রথম ওয়েব সিরিজ। ছবিতে একেবারেই তারকা সমাগম না থাকাটাই চোখে পড়ার মতো। বিরহী নামের এক কাল্পনিক গ্রাম, সেখানকার জীবন, রাজনীতি সবই ফুটে উঠেছে ওয়েব সিরিজে।

মন্দার : শেক্সপিয়রের ম্যাকবেথ অবলম্বনে অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যের প্রথম পরিচালনা। মুক্তি পাওয়ার পর থেকেই সাড়া ফেলে দিয়েছে মন্দার। দেবাশীষ মণ্ডল, সোহিনি সরকার ছাড়াও সিরিজের গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন অনির্বাণ নিজে।

রুদ্রবীণার অভিশাপ : দর্শকদের কাছে আবারও নিয়ে এলো আলাপ-শ্রুতির জুটির ‘রুদ্রবীণার অভিশাপ’। বিক্রম এবং রূপসা চট্টোপাধ্যায় ছাড়াও এই সিরিজে রয়েছেন শ্রীলেখা মিত্র, দেবশঙ্কর হালদার, মল্লিকা মজুমদার, সুজন মুখোপাধ্যায়, সৌরভ দাস, দিতিপ্রিয়া রায়।

হিন্দি ৫ ওয়েব সিরিজ
ঢিনঢোরা : হাসি-তামাশার ফাঁকে ফাঁকে সমাজকে বার্তা দিতে ভোলেননি ‘ঢিনঢোরা’ সিরিজের লেখক। এই সিরিজের মুখ্য চরিত্রগুলোতে অভিনয় করেছেন ভুবন বাম। এ ছাড়াও আছেন- অনুপ সোনি, বদ্রি চবন ও গায়ত্রী ভরদ্বাজ। এই সিরিজটি পরিচালনা করেছেন হিমাংক গৌর।

অ্যাসপিরেন্ট : অ্যাসপিরেন্ট একটি ড্রামা সিরিজ। তিন বন্ধুর বন্ধুত্বকে কেন্দ্র করে এই সিরিজটি তৈরি হয়েছে। এই সিরিজের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- নবীন কস্তুরিয়া, শিবাঙ্কিত সিং, সানি হিন্দুজা ও নমিতা দুবে। এই সিরিজটি পরিচালনা করেছেন অপূর্ব সিং করকি।

ফ্যামিলি ম্যান সিজন-২ : ফ্যামিলি ম্যান ২ ওয়েব সিরিজ নিয়ে জনপ্রিয়তার শীর্ষে। এই সিরিজের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- মনোজ বাজপেয়ী, সামান্থা রথ প্রভু, প্রিয়ামনি, সারিব হাসমি, দর্শন কুমার, শারদ কেলকার, সানি হিন্দুজা ও শ্রেয়া। এই সিরিজটি পরিচালনা করেছেন রাজ ও ডিকে। 

রে : ভারতীয় সিনেমায় সত্যজিৎ রায় একটি অবিস্মরণীয় নাম। তার লেখা ছোট গল্পগুলো থেকে বাছাই করা চারটি গল্প নিয়ে তৈরি হয়েছে ‘রে’ সিরিজটি। এই সিরিজের চারটি গল্প পরিচালনা করেছেন তিনজন আলাদা পরিচালক। তারা হলেন- সৃজিত মুখার্জি, অভিষেক চৌবে ও ভাসান বালা।

সানফ্লাওয়ার : সানফ্লাওয়ার সিরিজের গল্প একটি মার্ডার মিষ্ট্রি। অনেক সিরিয়াস দৃশ্যের কমিক প্রেজেন্টেশন দর্শককে মুগ্ধ করেছে। এই সিরিজের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- সুনীল গ্রোভার, মুকুল চাড্ডা, রণবীর শৌরি, আশিস বিদ্যার্থী, গিরীশ কুলকার্নি ও রাধা ভাট। এই সিরিজটি পরিচালনা করেছেন বিকাশ ভেল ও রাহুল সেনগুপ্ত।

/জেডও/


  বিষয়:   দেশি ৫ ওয়েব সিরিজ  কলকাতার ৫ ওয়েব সিরিজ  হিন্দি ৫ ওয়েব সিরিজ 


Loading...
Loading...
বিনোদন- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: