বগুড়ায় মুক্তি পাচ্ছে ‘চিরঞ্জীব মুজিব’

আনন্দ সময় প্রতিবেদক

বিনোদন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ অবলম্বনে নির্মিত হয়েছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘চিরঞ্জীব মুজিব’। এটি আজ মুক্তি পাচ্ছে বগুড়ার

2021-12-31T03:24:26+00:00
2021-12-31T03:26:30+00:00
 
  সোমবার, ৮ জুন ২০২৬,
২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
সোমবার, ৮ জুন ২০২৬
বিনোদন
বগুড়ায় মুক্তি পাচ্ছে ‘চিরঞ্জীব মুজিব’
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৩১ ডিসেম্বর, ২০২১, ৩:২৪ এএম  আপডেট: ৩১.১২.২০২১ ৩:২৬ এএম  (ভিজিট : ৬৮৩)
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ অবলম্বনে নির্মিত হয়েছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘চিরঞ্জীব মুজিব’। এটি আজ মুক্তি পাচ্ছে বগুড়ার মধুবন সিনেপ্লেক্সে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহেনা নিবেদিত এই সিনেমায় তুলে ধরা হয়েছে বঙ্গবন্ধুর জীবনের ১৯৪৯ থেকে ১৯৫২ সাল; অর্থাৎ ভাষা আন্দোলনের পটভূমিতে নির্মিত হয়েছে ছবিটি।

বগুড়ার পরে পর্যায়ক্রমে দিনাজপুর ও রংপুর শহরে ‘চিরঞ্জীব মুজিব’ চলচ্চিত্রটি মুক্তি দেওয়া হবে বলে জানালেন সিনেমাটির ক্রিয়েটিভ পরিচালক জুয়েল মাহমুদ।

‘চিরঞ্জীব মুজিব’ চলচ্চিত্রের পরিচালক নজরুল ইসলাম বলেন, বঙ্গবন্ধুর আত্মজীবনী নিয়ে নির্মিত চলচ্চিত্রের প্রথম পর্ব ‘চিরঞ্জীব মুজিব’। এই ছবিটিতে শুধু শিল্পীদের দুর্দান্ত অভিনয় আর নির্মাণশৈলী দর্শকদের মুগ্ধ করবে না, তাদের অতীত ইতিহাসেও ফিরিয়ে নিয়ে যাবে।

‘চিরঞ্জীব মুজিব’ চলচ্চিত্রে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন আহমেদ রুবেল। বেগম ফজিলাতুন্নেছার চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়িকা পূর্ণিমা এবং বঙ্গবন্ধুর বাবার চরিত্রে খায়রুল আলম সবুজ ও মায়ের চরিত্রে অভিনয় করেছেন দিলারা জামানসহ অনেকে। ইমন সাহার সঙ্গীত পরিচালনায় চলচ্চিত্রটির গানে কণ্ঠ দিয়েছেন সাবিনা ইয়াসমীন, কুমার বিশ্বজিৎ, কিরণ চন্দ্র রায়, কোনাল, নোলক বাবু।



Loading...
Loading...
বিনোদন- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: