ব্যান্ড তারকা ফারুক মাহফুজ আনাম জেমসের জন্য বিশেষ গিটার নির্মাণ করেছে সঙ্গীত বাদ্যযন্ত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘বেশি জোশ কাস্টমস’। এই গিটারের নামও রাখা হয়েছে তারায় তারায়। গিটারের গায়ে খোদাই করে লেখা হয়েছে ‘জেমস’ নামটিও।
জানা গেছে, জেমসকে উপহার দেওয়ার জন্য বিশেষ এই গিটার নির্মাণ করেছেন ‘বেশি জোশ কাস্টমস’-এর হেড অব অপারেশনস নাফিজ আল আমিন। যিনি ব্যান্ড আরবোভাইরাসের ড্রামার। সোমবার রাতে জেমসের হাতে গিটারটি উপহার হিসেবে তুলে দেন তিনি।