অ্যাকুরিয়ামে মাছ পালন কি জায়েজ

শৌখিন মহলে অ্যাকুরিয়ামে বিচিত্র বর্ণের মাছ পালন বেশ জনপ্রিয়। শখের বশে পাখি, বিড়াল ইত্যাদি প্রাণী পালন সাহাবিদের মাঝেও ছিল এবং

2021-06-24T23:58:00+00:00
2021-06-24T23:58:00+00:00
 
  শুক্রবার, ৫ জুন ২০২৬,
২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
শুক্রবার, ৫ জুন ২০২৬
অ্যাকুরিয়ামে মাছ পালন কি জায়েজ
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ জুন, ২০২১, ১১:৫৮ পিএম   (ভিজিট : ২৩১)
শৌখিন মহলে অ্যাকুরিয়ামে বিচিত্র বর্ণের মাছ পালন বেশ জনপ্রিয়। শখের বশে পাখি, বিড়াল ইত্যাদি প্রাণী পালন সাহাবিদের মাঝেও ছিল এবং নবীজিও (সা.) নিষেধ করেননি। সহিহ বুখারির ৬২০৩নং হাদিসে একজন কিশোর সাহাবি আবু উমায়ের (রা.)-এর পাখি পালনের কথা বর্ণিত হয়েছে। নবীজি (সা.) একবার তার মন খারাপ দেখে জিজ্ঞাসা করলেন, ‘হে আবু উমায়ের! কী করেছে তোমার নুগায়ের?’ নুগায়ের ছিল তার পোষা পাখি, তিনি সেটা নিয়ে খেলতেন। নুগায়ের পাখিটি মারা গেলে নবীজি (সা.) তার মন হালকা করার চেষ্টা করলেন। আরেকজন সাহাবি ছিলেন আব্দুর রহমান। তিনি বেড়াল পুষতেন, চাদরে বেড়ালের ছানা নিয়ে ঘুরে বেড়াতেন। তাই নবীজি (সা.) আদর করে তার নাম দিলেনÑ ‘আবু হুরায়রা’ অর্থাৎ বেড়ালের বাবা। পরে তিনি এ নামেই প্রসিদ্ধি পেলেন। এ থেকে বুঝে আসেÑ এভাবে মাছ পালনও ইসলামে নিষিদ্ধ কোনো বিষয় নয়।
বোখারির ২৩৬৩নং হাদিসে আবু হুরায়রা (রা.) বলেছেন, সাহাবিরা একবার জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসুল! জীব-জন্তুর জন্যও কি আমাদের পুরস্কার আছে? তিনি বললেন, হ্যাঁ, প্রত্যেক দয়ার্দ্র হৃদয়ের অধিকারীদের জন্য পুরস্কার রয়েছে। তবে যথাযথভাবে খাদ্য প্রদান, পরিচর্যা ও যত্ন না নিতে পারলে জায়েজ হবে না। বুখারির ২৩৬৫নং হাদিসে এসেছে, এক মহিলাকে একটি বিড়ালের জন্য শাস্তি দেওয়া হয়েছিল। সে বিড়ালটিকে বেঁধে রেখেছিল। একপর্যায়ে ক্ষুধার তাড়নায় বিড়ালটি মারা যায়। পরিণতিতে মহিলার স্থান হয় জাহান্নাম। সুতরাং অ্যাকুরিয়ামে মাছ রেখে যদি খাবার দেওয়া হয়, পরিচর্যা করা হয়, তাহলে সওয়াব হবে, অন্যথায় গুনাহ হবে।
ষ ইসলামের আলো ডেস্ক

Loading...
Loading...
- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: