প্রকাশ: শুক্রবার, ২৫ জুন, ২০২১, ১০:৪৭ পিএম (ভিজিট : ৩০৪)
সপ্তাহের শ্রেষ্ঠতম দিন হচ্ছে জুমার দিন। আল্লাহর বিশেষ রহমত অবতীর্ণ হয় এ দিনে। এ বিষয়ে হাদিসে এ দিনের অনেক ফজিলত ও আমলের কথা বর্ণিত হয়েছে। এ দিনে ছয়টি বিশেষ আমল করলে এক বছর নফল নামাজ ও এক বছর নফল রোজার সওয়াব পাওয়া যায়। হজরত আলী (রা.) থেকে বর্ণিতÑ রাসুল (সা.) বলেন, যে ব্যক্তি জুমার নামাজের উদ্দেশে ভালোভাবে গোসল করবে, ওয়াক্ত হওয়ার সঙ্গে সঙ্গে (আজানের অপেক্ষা না করে) মসজিদে যাবে, পায়ে হেঁটে যাবে, বাহনে আরোহন করবে না, ইমামের কাছাকাছি হয়ে বসবে, মনোযোগ দিয়ে খুতবা শোনবে, (খুতবা চলাকালীন) কোনো কথা বলবে না বা কাজ করবে না, সে জুমার নামাজের (যাওয়া-আসার) পথে প্রতি কদমে এক বছরের নফল রোজা ও এক বছরের নফল নামাজের সওয়াব পাবে।’ (সহিহ ইবনে খুযাইমা : ১৭৫৮; জামে তিরমিজি : ৪৯৬, সুনানে আবু দাউদ : ৩৪৫)
ষ ইসলামের আলো ডেস্ক