একই মোবাইলে অশ্লীল ভিডিও দেখা ও কোরআন পড়ার বিষয়ে ফতোয়া

তথ্যপ্রযুক্তির উৎকর্ষের এ যুগে মোবাইল অতি প্রয়োজনীয় এক বস্তুর নাম। আর সেটাও এখন বাটন থেকে স্মার্টফোনে রূপান্তরিত হয়েছে। ‘বাটন সেটের

2021-06-25T22:47:00+00:00
2021-06-25T22:47:00+00:00
 
  সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬,
২৩ ভাদ্র ১৪৩৩
সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
একই মোবাইলে অশ্লীল ভিডিও দেখা ও কোরআন পড়ার বিষয়ে ফতোয়া
প্রকাশ: শুক্রবার, ২৫ জুন, ২০২১, ১০:৪৭ পিএম 
তথ্যপ্রযুক্তির উৎকর্ষের এ যুগে মোবাইল অতি প্রয়োজনীয় এক বস্তুর নাম। আর সেটাও এখন বাটন থেকে স্মার্টফোনে রূপান্তরিত হয়েছে। ‘বাটন সেটের দিন শেষ, স্মার্টফোনের বাংলাদেশ’Ñ এমন সেøাগানও দিতে দেখা যায় এখন। বর্তমানে মোবাইল নেই এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। ছোট-বড়, নারী-পুরুষ সবার কাছেই মোবাইল রয়েছে। মোবাইল আমাদের জীবনযাত্রাকে যেভাবে সুন্দর করছে, একইভাবে মোবাইলের মাধ্যমে ঘটছে নানা অপরাধ। ব্যক্তিভেদে মোবাইল কারও জন্য হালাল পথের পাথেয় আবার কারও জন্য ‘পাপ রাজ্যের অট্টালিকা’।
কেউ মোবাইলে আল্লাহর পবিত্র বাণী কোরআনুল কারিম পাঠ করেন। আবার কেউ ব্লু ফিল্ম বা অশ্লীল ভিডিও দেখেন। আবার কেউ কেউ একই মোবাইলে দুটোই করে থাকেন। এটা কী উচিত? কোরআনুল কারিম তেলাওয়াত করা তো সওয়াবের কাজ। সেটা মোবাইলের স্ক্রিনে হোক বা সরাসরি কাগজের মাসহাফে হোক। আর অশ্লীল ভিডিও দেখা জঘন্য অপরাধ। সেটা সবাই জানি। কিন্তু জানার বিষয় হলো, একই মোবাইলের স্ক্রিনে কখনও কোরআন তেলাওয়াত আবার কখনও খারাপ ভিডিও দেখা কেমন?
Advertisement
সম্প্রতি এ বিষয়ে এক ব্যক্তি ভারতের দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার ওয়েবসাইটে প্রশ্ন করেছেন। প্রশ্নে তিনি উল্লেখ করেন, মোবাইলে অশ্লীল ভিডিও দেখার পর কোরআন পড়া বা শোনার বিষয়টি কেমন? মোবাইলে অশ্লীল ভিডিও দেখার পর কি মোবাইল নাপাক হয়ে যায়? যদি হয়ে যায় তাহলে পবিত্র করার নিয়ম কী?
উত্তরে দেওবন্দ মাদ্রাসার ফতোয়া বিভাগ থেকে বলা হয়, মোবাইলে অশ্লীল ভিডিও দেখা চরম নির্লজ্জপনা ও অপরাধের কাজ। মোবাইলে কোনো অশ্লীল ভিডিও থাকলে তা মুছে ফেলা উচিত। ইউটিউব ইত্যাদিতে এ জাতীয় দৃশ্য এড়িয়ে যাওয়া উচিত। মোবাইলকে পবিত্র রাখার একমাত্র উপায় হলোÑ সব ধরনের অবৈধ জিনিস দেখা, শোনা এবং রাখা থেকে সর্বোতভাবে বিরত থাকা। মোবাইলে কোরআন পড়া বা শোনা নাজায়েজ নয়। তবে অশ্লীল ভিডিও দেখা নাজায়েজ। সুতরাং যে মোবাইলে অশ্লীল ভিডিও রয়েছে সে মোবাইল থেকে অশ্লীল ভিডিও ডিলেট করে দিয়ে দেওয়া উচিত।
ষ দারুল উলুম দেওবন্দের ওয়েবসাইট থেকে অনুবাদ করেছেন মোস্তফা ওয়াদুদ


Loading...
Loading...
- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: