সন্তান কার সঙ্গে বন্ধুত্ব পাতায়, সে খবর মা-বাবাকে রাখতে হবে

সন্তানকে ঘিরে মা-বাবার কত স্বপ্ন, কত আশা। কিন্তু সেই সন্তান যদি বখে যায়, খারাপ বন্ধুর পাল্লায় পড়ে যদি জড়িয়ে পড়ে

2021-06-25T22:47:00+00:00
2021-06-25T22:47:00+00:00
 
  শুক্রবার, ৫ জুন ২০২৬,
২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
শুক্রবার, ৫ জুন ২০২৬
সন্তান কার সঙ্গে বন্ধুত্ব পাতায়, সে খবর মা-বাবাকে রাখতে হবে
প্রকাশ: শুক্রবার, ২৫ জুন, ২০২১, ১০:৪৭ পিএম   (ভিজিট : ৪২৮)
সন্তানকে ঘিরে মা-বাবার কত স্বপ্ন, কত আশা। কিন্তু সেই সন্তান যদি বখে যায়, খারাপ বন্ধুর পাল্লায় পড়ে যদি জড়িয়ে পড়ে কিশোর অপরাধেÑ এই দায়ভার তখন কে নেবে? সন্তানের সুস্থ বিকাশে মা-বাবার করণীয় কীÑ এ বিষয়ে কথা বলেছেন বাংলাদেশ মুফাসসির সোসাইটির চেয়ারম্যান ও টিভি আলোচক মাওলানা সেলিম হোসাইন আজাদী। সাক্ষাৎকার নিয়েছেন মাওলানা ইউসুফ ইসলাম
সময়ের আলো : বর্তমানে শিশু-কিশোররা বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে। এ ক্ষেত্রে অভিভাবকের করণীয় কী?আজাদী : পবিত্র কোরআনে সুরা রাদের ১১ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ‘হে মানুষ! আল্লাহ তোমাদের ভেতর সৃজনক্ষমতা দিয়েছেন। সে ক্ষমতা প্রয়োগ করে তোমরা উন্নতির শিখরে আরোহণ করো। কোনো জাতি যদি হেলায়-ফেলায় নিজেকে ধ্বংসের মুখে ঠেলে দেয় আল্লাহ সে জাতিকে ধ্বংসের হাত থেকে রক্ষা করবেন না।’ এ আয়াতের আলোকে আমাদের তরুণ প্রজন্ম কি নিজের সৃজনশীলতার যথাযথ প্রয়োগ করছে? আমাদের শিশুরা কি ফুলের মতো ফুটছে? সংবাদ মাধ্যমে প্রায়ই খবর পাই, গ্রামগঞ্জ থেকে শুরু করে শহরের কিশোর-তরুণরা মাদকের ছোবলে ক্ষতবিক্ষত হচ্ছে। মাদকের টাকার জন্য বন্ধু-বান্ধব এমনকি মা-বাবাকেও খুন করতে দ্বিধা করছেন না। রাজধানীসহ মফস্বলে গড়ে উঠেছে ভয়ঙ্কর কিশোর গ্যাং। পুলিশের মাথা ব্যথার কারণ হয়ে দেখা দিয়েছে এই কিশোর গ্যাং। একে তো এরা এখনও ছোট। কিন্তু এদের অপরাধ খুনখারাবিতে গিয়ে পৌঁছেছে। এ অবস্থায় আমাদের প্রজন্মকে খাদের কিনারে দাঁড়ানো ব্যক্তির সঙ্গে তুলনা করা যেতে পারে। আমরা যারা অভিভাবক আছি, অনেক দেরি হয়ে গেলেও এখনই আমাদের সচেতন হতে হবে। সন্তানের সব কিছু চোখের সামনে রাখতে হবে। তাদের বন্ধু কারা, কাদের সঙ্গে মিশছে, অনলাইনে কী করছেÑ অভিভাবক হিসেবে মা-বাবাকে সব বিষয়ে সচেতন থাকতে হবে এবং খারাপ দিকগুলো থেকে তাদের বিরত রাখতে
যথাযথ পদক্ষেপ নিতে হবে।
সময়ের আলো : মানুষ তার পরিবেশ দ্বারা প্রভাবিত হয় মনে করেন?
আজাদী : পরিবেশ অবশ্যই মানুষকে প্রভাবিত করে। আল্লাহ বলেছেন, ‘ওহে বিশ^াসী বান্দারা! তোমরা সত্যবাদীদের সঙ্গে থাকো।’ কোনো দুষ্ট লোক, মিথ্যাবাদী লোকও যদি সত্যবাদীর সঙ্গ পায়, তা হলে পচা মাটি থেকে যেমন গোলাপের ঘ্রাণ আসতে পারে, তেমনি পচা মানুষটি থেকেও সত্যের সুঘ্রাণ বেরুবে। একইভাবে কোনো ভালো মানুষ যদি কোরআনের এ আয়াত ভুলে গিয়ে সত্যবাদীকে বন্ধু না বানিয়ে মিথ্যাবাদীর সঙ্গে সম্পর্ক করে, তা হলে এক সময় তার থেকেও সত্যের সৌরভ হারিয়ে যাবে।
সময়ের আলো : কিশোর গ্যাংদের এই দৌরত্ম্য কি তা হলে সঙ্গ দোষের কারণে বাড়ছে?
আজাদী : কিশোর-কিশোরীরা যদি ভালো বন্ধুর সঙ্গে মেশে, ভালো মানুষের সঙ্গে ওঠা-বসা করে, তা হলে তাদের জীবনেও ভালোর ছোঁয়া লাগবে। আর তারা যদি দুষ্ট প্রকৃতির কারও সঙ্গে বন্ধুত্ব করে, তা হলে তারা ভালো হলেও কালোর জগতে হারিয়ে যাবে। পবিত্র কোরআনে হজরত নূহ (আ.)-এর ছেলের কথা বলা হয়েছে। সেখানে দেখা গেছে একজন নবীর ছেলে হয়েও সঙ্গ দোষে, বন্ধুর পাল্লায় পড়ে নষ্ট-ভ্রষ্ট হয়ে দুনিয়া ও আখেরাত সবই হারিয়েছে। কঠিন জাহান্নামের জ্বালানি হয়েছে। আবার আসহাবে কাহাফের সঙ্গী এক কুকুর ভালো মানুষের সঙ্গে থেকে জান্নাতে জায়গা করে নিয়েছে।
দেশের আগামীর স্বপ্ন তরুণ প্রজন্মকে আমি বলবো তোমরা বন্ধু পাতাতে সাবধান থেকো। এমন কাউকে বন্ধু বানিয়ো না, যার জন্য তোমার দুনিয়া-আখেরাত দুটোই নষ্ট হয়ে যায়। রাসুল (সা.) তোমাকে উদ্দেশ্য করেই কিন্তু বলেছেন, ‘তোমরা বন্ধু নির্বাচনে সতর্ক থেকো। বন্ধুর স্বভাব বন্ধুর মাঝে প্রভাব বিস্তার করে।’
সময়ের আলো : সন্তানের সঙ্গে মা-বাবার সম্পর্ক কেমন হবে?
আজাদী : সন্তানের সঙ্গে মা-বাবার সম্পর্ক সহজ-সরল বন্ধুর মতো হতে হবে। মা-বাবাকে সন্তান ভয় পেলে মনের কথা সাহস করে বলতে পারবে না। সন্তান কিসে ভয় পায়, কিসে আনন্দ পায়Ñ এসব মা-বাবাকেও জানতে হবে। প্রতিদিন
অন্তত মুখোমুখি বসে কিছু সময় তাদের সঙ্গে কথা বলা উচিত। তাদের শেখাতে হবে কোনটা ভুল কোনটা সঠিক এবং বোঝাতে হবে যে আপনি তাদের বিশ^াস করেন। অনেক সময়
মা-বাবা সন্তানের ওপর তাদের পরিকল্পনা চাপিয়ে দেওয়ার চেষ্টা করেন, এটি সন্তানের বিকাশের জন্য খারাপ হতে
পারে। মূলত চাপিয়ে দেওয়া নয়, সন্তানকে বুঝিয়ে দেওয়ার দায়িত্ব মা-বাবার।

Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: