নায়িকা দেখে দর্শকদের সিনেমা দেখার আগ্রহ বহু দিন পর তৈরি হয়েছিল মাহিয়া মাহিকে ঘিরে। বেশ ভালো চলছিল মাহির ক্যারিয়ার। কিন্তু ‘অনেক দামে কেনা’ সিনেমার পর জাজ থেকে সরে যান এই নায়িকা। এর দুবছর পর জড়িয়ে ছিলেন বিয়েবন্ধনে। ক্যারিয়ারের গতি যেন সেখানেই থেমে যায়। এরপর যে সিনেমাগুলোয় তাকে দেখা গেছে তা নিয়ে খুব একটা সন্তুষ্ট নয় ভক্তরা। বলা যায় এই ‘অগ্নি’খ্যাত চিত্রনায়িকা এখন আর সেই জায়গায় নেই। তাই বলে আলোচনার কিন্তু কোনো কমতি নেই। ব্যক্তিজীবন নিয়ে প্রায়ই সংবাদের শিরোনামে আসেন তিনি। বিশেষ করে কিছুদিন আগেই তার বিয়ে বিচ্ছেদ নিয়ে হয়ে গেছে অনেক নাটকীয় ঘটনা। কিন্তু আবেগী মাহিয়া এখনও যেন ভুলতে পারছেন না সাবেক স্বামী অপুর কাছ থেকে দূরে থাকার বিষয়টি। আর সেই সম্পর্কে তিনি কতটা সুখী ছিলেন তা নিয়ে সংশয়। কারণ সামাজিক মাধ্যমে তার পোস্টে কখনও উঠে আসে অপুর সঙ্গে তার অগাধ প্রেমের ইঙ্গিত, কখনও পাওয়া যায় আক্ষেপ।