ঢিলা দাঁত মজবুত করার ঘরোয়া উপায়

জীবন যখন যেমন ডেস্ক

জীবন যখন যেমন

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে দাঁতের বিভিন্ন সমস্যা দেখা দেয়। মাড়ি থেকে দাঁত আলগা হওয়ার সমস্যায় অনেকেই ভোগেন। কয়েকটি নিয়ম মেনে

2021-11-05T13:03:45+00:00
2021-11-05T13:03:45+00:00
 
  বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬,
২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
জীবন যখন যেমন
ঢিলা দাঁত মজবুত করার ঘরোয়া উপায়
জীবন যখন যেমন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৫ নভেম্বর, ২০২১, ১:০৩ পিএম   (ভিজিট : ১৫৬৮)
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে দাঁতের বিভিন্ন সমস্যা দেখা দেয়। মাড়ি থেকে দাঁত আলগা হওয়ার সমস্যায় অনেকেই ভোগেন। কয়েকটি নিয়ম মেনে চললে এই সমস্যা কিছুটা হলেও কমতে পারে। 

অয়েল পুলিং করুন : এক চামচ নারকেল তেল, তিলের তেল বা অলিভ অয়েল দিয়ে অয়েল পুলিং করুন। সকালে ব্রাশ করার আগে মুখে তেল নিয়ে অন্তত ১৫ মিনিট ধরে পুলিং করুন। এরপরে, তেলটি ফেলে দিয়ে হালকা গরম পানি দিয়ে কুলকুচি করে মুখ ধুয়ে ফেলুন। এতে মুখে উপস্থিত ক্ষতিকারক জীবাণু ধ্বংস হয়। 

আমলকী পাউডার : আমলকী পাউডার দাঁত ঢিলা হওয়ার সমস্যা দূর করতে পারে। দাঁতের টিস্যু ঠিক করার পাশাপাশি এটি দাঁত মজবুত করে। এক চামচ আমলকী গুঁড়ো এবং ২ চামচ পানি মিশিয়ে আঙুলে নিয়ে দাঁত এবং মাড়িতে ম্যাসাজ করলে উপকার মিলবে। 

রসুন : রসুন শুধু খাবারের স্বাদই বাড়ায় না, আমাদের দাঁত ভালো রাখতে রসুন মুখের ব্যাকটেরিয়ার সঙ্গে লড়াই করে। রসুনের একটি কোয়া খোসা ছাড়িয়ে দুই টুকরো করুন। এক টুকরো রসুন চিবালে তার রস দাঁতের গোড়ায় পৌঁছালে উপকার মিলবে।

এফএইচ


Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: