কৌশলী না হলে ১২ শতাংশ শুল্কই দিতে হবে বিশ্ববাজারে

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতি

২০২৬ সালের পর বাংলাদেশ স্বল্পোন্নত দেশের (এলডিসি) আওতায় থাকবে না। বৈশ্বিক ও অভ্যন্তরীণ বাণিজ্যে নতুন নতুন চ্যালেঞ্জ থাকবে। বিশেষ করে

2021-11-19T01:52:24+00:00
2021-11-19T01:52:24+00:00
 
  রবিবার, ১৫ নভেম্বর ২০২৬,
১ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
অর্থনীতি
কৌশলী না হলে ১২ শতাংশ শুল্কই দিতে হবে বিশ্ববাজারে
সিপিডির ওয়েবিনারে বক্তারা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৯ নভেম্বর, ২০২১, ১:৫২ এএম 
২০২৬ সালের পর বাংলাদেশ স্বল্পোন্নত দেশের (এলডিসি) আওতায় থাকবে না। বৈশ্বিক ও অভ্যন্তরীণ বাণিজ্যে নতুন নতুন চ্যালেঞ্জ থাকবে। বিশেষ করে বিশ্ববাজারে পণ্য রফতানি শুল্ক ও কোটামুক্ত থাকবে না। এ সময় বাংলাদেশের প্রস্তুতি না থাকলে ১২ শতাংশ শুল্ক দিয়ে বিশ্ববাজারে ঢুকতে হবে।

চ্যালেঞ্জ মোকাবিলায় কীভাবে সহায়তা পাওয়া যায় সে বিষয় বিশ্ববাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) আসন্ন ১২তম মন্ত্রী পর্যায়ের সম্মেলনে (এমসি-১২) তুলে ধরার পরামর্শ দিয়েছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি)। বৃহস্পতিবার ‘আসন্ন ১২ মিনিস্ট্রিয়াল কনফারেন্স; বাংলাদেশের প্রত্যাশা’ শীর্ষক আলোচনায় সিপিডির সম্মানীয় ফেলো অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান এসব কথা বলেন। সিপিডি ও জার্মান উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান এফইএস যৌথভাবে এই ওয়েবিনারের আয়োজন করে। 

সুইজারল্যান্ডের জেনেভায় আগামী ৩০ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত চার দিনব্যাপী এই সম্মেলন অনুষ্ঠিত হবে। বাংলাদেশ থেকে বাণিজ্যমন্ত্রীসহ ৪ সদস্যের একটি প্রতিনিধিদল অংশগ্রহণ করবেন। সম্মেলনটি ২০১৯ সালে কাজাখস্তানে হওয়ার কথা ছিল। করোনার কারণে তা হতে পারেনি।

ওয়েবিনারে বলা হয়, স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পর বাংলাদেশের জন্য নতুন নতুন চ্যালেঞ্জ আসছে। এই চ্যালেঞ্জ মোকাবিল কীভাবে করা হবে; এটাই হবে এমসিতে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ ইস্যু। কারণ বাংলাদেশের ২০২৬ সালে গ্র্যাজুয়েশন (এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ) হবে। গ্র্যাজুয়েশনের পর বাংলাদেশের ২টি জায়গায় অভিঘাত সৃষ্টি হবে উল্লেখ করে মোস্তাফিজুর রহমান বলেন, এর একটি হবে অভ্যন্তরীণ এবং অন্যটি বৈশি^ক। অভ্যন্তরীণ খাতে সরকার নীতিসহায়তা হিসেব রফতানিতে ভর্তুকি দেয়; উন্নয়নশীল দেশ হলে সেই ভর্তুকি দেওয়া যাবে কি না বিষয়টি আলোচনায় আসবে। এ ছাড়া বাংলাদেশের পণ্য বৈশ্বিক বাজারে প্রবেশে শর্তের জাল বড় বাধা হয়ে দাঁড়াতে পারে।

মোস্তাফিজুর রহমান বলেন, বিভিন্ন অগ্রাধিকার সুবিধায় বাংলাদেশ ৭০ শতাংশ পণ্য রফতানি করে। উত্তরণের পর প্রস্তুতি না থাকলে শূন্যশুল্ক হারালে দেশের ৯০ শতাংশ রফতানি আয়ে ক্ষতির প্রভাব পড়বে। ওই সময় ১২ শতাংশ শুল্ক দিয়ে ঢুকতে হবে বৈশ্বিক বাজারে। 

তিনি বলেন, গ্র্যাজুয়েটিং এলডিসি হিসেবেও দেশগুলো নতুন সহায়তা পায়। সেই সুবিধা কীভাবে আদায় করতে পারে সেই বিষয়ে সরকার সম্মেলনে গুরুত্ব দিতে পারে। এ ছাড়া ২০২০ সালে বাংলাদেশ ১২ বছরের জন্য এলডিসির সুবিধা অব্যাহত রাখার জন্য প্রস্তাব দেয়। এই বিষয়ও তুলে ধরতে পারে।

ড. মোস্তাফিজ বলেন, এলডিসি গ্র্যাজুয়েশনের পরও বেশ কিছু সুযোগ-সুবিধা আছে গ্র্যাজুয়েট দেশগুলোর জন্য। এর কোনো কোনোটা ৩ বছর, কোনোটা ৫ বছর। বাংলাদেশকে এসব সুবিধা নিশ্চিত করতে হবে। বিশ্বনেতারাও জানে গ্র্যাজুয়েট হলেও দেশগুলোর অনেক দুর্বলতা থাকবে এবং করোনার অভিঘাত তো আছেই। ইউরোপীয় ইউনিয়ন ইতোমধ্যে ৩ বছরের জন্য সহায়তা করার ঘোষণা দিয়েছে।

ইউএনডিপিতে কর্মরত অর্থনীতিবিদ ড. নাজনিন আহমেদ বলেন, এবারের এমসি-১২ এ এলডিসি গ্র্যাজুয়েশন বড় ইস্যু হবে। কেননা জাতিসংঘের সেন্টার ফর ডেভেলপমেন্ট পলিসি শেষ ঘোষণায় গ্র্যাজুয়েট দেশগুলের জন্য বিশেষ সহায়তা অব্যাহত রাখার কথা বলেছিল। বিষয়টি মাথায় রেখে সরকারকে সময়োপযোগী এবং সহজ কৌশল নিয়ে কাজ করতে হবে।

অধ্যাপক রেহমান সোবহানের সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচক হিসেবে ছিলেন বিজিএমইএ সভাপতি মো. ফারুক হাসান, বাণিজ্য মন্ত্রণালয়ের ডব্লিউটিও সেলের মহাপরিচালক হাফিজুর রহমান, বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন সাবেক সদস্য ড. মোস্তাফা আবিদ খান, অনুষ্ঠান সঞ্চালনা করেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সৈয়দ মঞ্জুর এলাহী।

Advertisement
Loading...
Loading...
অর্থনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: