রেসিপি: স্যামন মাছের মজার রান্না

মাসুমা সিদ্দিকা

জীবন যখন যেমন

উপকরণস্যামন মাছ ৫০০ গ্রাম, রান্নার তেল ১/৪ কাপ, পেঁয়াজ কুচি ১/২ কাপ, আদা বাটা ১/২ চা চামচ, রসুন বাটা ১/২

2021-12-09T15:40:38+00:00
2021-12-09T15:40:38+00:00
 
  বুধবার, ২৪ জুন ২০২৬,
১০ আষাঢ় ১৪৩৩
বুধবার, ২৪ জুন ২০২৬
জীবন যখন যেমন
রেসিপি: স্যামন মাছের মজার রান্না
মাসুমা সিদ্দিকা
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১, ৩:৪০ পিএম 
উপকরণ
স্যামন মাছ ৫০০ গ্রাম, রান্নার তেল ১/৪ কাপ, পেঁয়াজ কুচি ১/২ কাপ, আদা বাটা ১/২ চা চামচ, রসুন বাটা ১/২ চা চামচ, পাকা টমেটো কুচি ১/২ কাপ, লাল মরিচের গুঁড়া ১/২ চা চামচ, হলুদের গুঁড়া ১/২ চা চামচ, ধনিয়া গুঁড়া ১/২ চা চামচ, জিরা গুঁড়া ১/২ চা চামচ, লবণ (স্বাদমতো)

রন্ধন প্রণালি
প্রথমে মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়ে তাতে ১/৪ চা চামচ লবণ মেখে ৫ মিনিট রেখে দিন। এবার রান্নার একটি পাত্রে তেল দিয়ে তাতে লবণ মাখানো মাছগুলো দিয়ে হালকা করে এপিঠ-ওপিঠ ভেজে উঠিয়ে নিন। এবার ওই তেলে পেঁয়াজ কুচি দিয়ে হালকা বাদামি করে ভাজতে হবে। এখন পেঁয়াজের সঙ্গে দিতে হবে রসুন বাটা, আদা বাটা, টমেটো কুচি, লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনে গুঁড়া ও জিরা গুঁড়া। 

এবার এই মসলাগুলোকে ভালোভাবে কষিয়ে এর সঙ্গে দিতে হবে দেড় কাপ পরিমাণ পানি। এবার ৫ মিনিটের জন্য ঢেকে রাখুন। ৫ মিনিট পর ঢাকনা উঠিয়ে ভেজে রাখা মাছগুলো দিয়ে মাঝারি আঁচে আরও তিন-চার মিনিট রান্না করতে হবে। এরপর নামিয়ে পরিবেশন করুন জিভে জল আনা মজাদার স্যামন মাছ। এই মাছ যেকোনো ধরনের ভাতের সঙ্গে পরিবেশন করা যায়।

/জেডও/


Loading...
Loading...
জীবন যখন যেমন- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: