আমদানি-রফতানি সংশ্লিষ্ট কার্যক্রম সহজের দাবি

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতি

রফতানি প্রবৃদ্ধি অব্যাহত রাখার স্বার্থে পোশাক শিল্পের আমদানি-রফতানি সংশ্লিষ্ট কার্যক্রম সহজ করার দাবি জানিয়েছেন বিজিএমইএ নেতারা। জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য

2022-03-14T05:20:46+00:00
2022-03-14T05:20:46+00:00
 
  বুধবার, ১৫ জুলাই ২০২৬,
৩১ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১৫ জুলাই ২০২৬
অর্থনীতি
আমদানি-রফতানি সংশ্লিষ্ট কার্যক্রম সহজের দাবি
এনবিআর সদস্যের সঙ্গে বিজিএমইএ নেতাদের বৈঠক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৪ মার্চ, ২০২২, ৫:২০ এএম 
রফতানি প্রবৃদ্ধি অব্যাহত রাখার স্বার্থে পোশাক শিল্পের আমদানি-রফতানি সংশ্লিষ্ট কার্যক্রম সহজ করার দাবি জানিয়েছেন বিজিএমইএ নেতারা। জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য হোসেন আহমেদের (শুল্ক রফতানি, বন্ড ও আইটি) সঙ্গে বৈঠকে বিজিএমইএ নেতারা এ দাবি জানান।

চট্টগ্রামের খুলশীস্থ বিজিএমইএ ভবনে বৈঠকটি অনুষ্ঠিত হয়। বিজিএমইএ’র প্রথম সহসভাপতি সৈয়দ নজরুল ইসলামের সভাপতিত্বে সভায় বিজিএমইএ’র সহসভাপতি রাকিবুল আলম চৌধুরী, পরিচালক মোহাম্মদ আবদুস সালাম, এমডি. এম মহিউদ্দিন চৌধুরী, এএম শফিউল করিম (খোকন), মো. হাসান (জ্যাকী), এম. আহসানুল হক, মিরাজ-ই-মোস্তফা কায়সার, প্রাক্তন প্রথম সহসভাপতি নাসির উদ্দিন চৌধুরী, নাসির উদ্দিন আহমেদ চৌধুরী, মঈনউদ্দিন আহমেদ (মিন্টু) প্রমুখ।

এ ছাড়া কাস্টমস এক্সসাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমির মহাপরিচালক মো. মাহাবুবুজ্জামান, কাস্টম হাউস, চট্টগ্রামের কমিশনার মো. ফখরুল আলম, কাস্টমস বন্ড কমিশনারেট, চট্টগ্রামের কমিশনার একেএম মাহাবুবুর রহমান, কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, চট্টগ্রামের কমিশনার মোহাম্মদ আকবর হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজিএমইএ’র প্রথম সহসভাপতি সৈয়দ নজরুল ইসলাম বলেন, বিশ্ব অর্থনৈতিক মন্দার মধ্যেও বর্তমানে রফতানি আদেশ ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে, কাস্টমস, বন্ডসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতায় বাংলাদেশের পোশাক শিল্প ঘুরে দাঁড়িয়েছে। যা জাতীয় অর্থনীতির জন্য অত্যন্ত ইতিবাচক। রফতানির প্রবৃদ্ধি অব্যাহত রাখার স্বার্থে কাস্টমস বন্ড সংশ্লিষ্ট কার্যক্রম সহজীকরণে বিজিএমইএ’র প্রস্তাবনাসমূহ যেমন- বন্ড লাইসেন্সে নতুন কাঁচামাল ও আনুসঙ্গিক দ্রব্যাদির নামসহ নতুন ঐঝ ঈড়ফব দ্রুত সংযোজন, অডিট কার্যক্রম সহজীকরণপূর্বক দ্রুত অনুমোদন, পোশাক শিল্প প্রতিষ্ঠানের আমদানিকৃত পণ্য সংরক্ষণের জন্য অতিরিক্ত গুদাম অনুমোদন, পোশাক শিল্প প্রতিষ্ঠান কারখানার সমগ্র এলাকাকে বন্ডেড এলাকা হিসেবে ঘোষণা, কারখানা স্থানান্তর অনুমোদনে কার্যক্রম সহজীকরণ, ইপিজেডস্থ প্রতিষ্ঠানের সঙ্গে ইন্টার বন্ড ট্রান্সফার অনুমোদনের ক্ষমতা বিজিএমইএকে প্রদান, জাল-জালিয়াতি রোধে পোশাক শিল্প প্রতিষ্ঠানের মনোনীত সিঅ্যান্ডএফ এজেন্টদের তালিকা অ্যাসাইকুডা ওয়ার্ল্ড পদ্ধতিতে সংযোজন, স্থানীয় বাজার থেকে নগদ মূল্যে ক্রয়কৃত কাপড়, সুতা ও এক্সেসরিজের ক্ষেত্রে অডিটকালে মূসক আদায় বন্ধকরণ ইত্যাদি বিষয়ে প্রয়োজনীয় ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণের অনুরোধ জানান।

জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য হোসেন আহমেদ বলেন, বাংলাদেশের জাতীয় অর্থনীতি ও কর্মসংস্থানে পোশাক শিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। পোশাক শিল্প সংশ্লিষ্ট বন্ডের কার্যক্রম সহজীকরণে জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক ইতোমধ্যে বন্ড অটোমেশন প্রকল্প গ্রহণ করেছে। পোশাক শিল্পে রফতানির প্রবৃদ্ধি অব্যাহত রাখার স্বার্থে কাস্টমস বন্ড সংশ্লিষ্ট কার্যক্রম দ্রুততার সঙ্গে সম্পাদনে কার্যক্রম সহজীকরণের কোনো বিকল্প নেই। এ লক্ষ্যে বিজিএমইএ’র প্রস্তাবনাসমূহ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হবে মর্মে তিনি আশ্বাস প্রদান করেন। কাস্টমস বন্ড কমিশনারেটসমূহ সংশ্লিষ্ট স্টেট হোল্ডারদের সমন্বয়ে ওয়ার্কিং কমিটি গঠনপূর্বক পোশাক শিল্পের বন্ড সংশ্লিষ্ট কার্যক্রম সহজীকরণে পদক্ষেপ গ্রহণ করার জন্য তিনি নির্দেশনা প্রদান করেন।


Loading...
Loading...
অর্থনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: