আবার বাড়লো স্বর্ণের দাম, ভরি ছাড়িয়েছে ৮৮ হাজার টাকা

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতি

দেশের বাজারে স্বর্ণের দাম ভরিতে এক হাজার ১৬৬ টাকা বাড়ল। এতে সবচেয়ে ভালো মানের প্রতি ভরি স্বর্ণের দাম হলো ৮৮

2022-12-29T21:37:55+00:00
2022-12-29T21:37:55+00:00
 
  শুক্রবার, ৫ জুন ২০২৬,
২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
শুক্রবার, ৫ জুন ২০২৬
অর্থনীতি
আবার বাড়লো স্বর্ণের দাম, ভরি ছাড়িয়েছে ৮৮ হাজার টাকা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২, ৯:৩৭ পিএম   (ভিজিট : ৪৩১)
দেশের বাজারে স্বর্ণের দাম ভরিতে এক হাজার ১৬৬ টাকা বাড়ল। এতে সবচেয়ে ভালো মানের প্রতি ভরি স্বর্ণের দাম হলো ৮৮ হাজার ৪১৩ টাকা। নতুন দাম শুক্রবার থেকে কার্যকর হবে। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

নতুন মূল্য অনুযায়ী, সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম এক হাজার ১৬৬ টাকা বাড়িয়ে ৮৮ হাজার ৪১৩ টাকা করা হয়েছে।
এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম এক হাজার ১০৮ টাকা বাড়িয়ে ৮৪ হাজার ৩৮৯ টাকা করা হয়েছে। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম বেড়েছে ৯৩৩ টাকা। এর ফলে ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম হলো ৭২ হাজার ৩১৭ টাকা। একই সঙ্গে সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ভরিতে ৮১৭ টাকা বাড়িয়ে ৬০ হাজার ৩০৩ টাকা করা হয়েছে।

সোনার দাম বাড়লেও রুপার আগের নির্ধারিত দামই বহাল রয়েছে। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার মূল্য নির্ধারণ করা হয়েছে এক হাজার ৫১৬ টাকা। ২১ ক্যারেটের রুপার দাম এক হাজার ৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের এক হাজার ২২৫ টাকা। এছাড়া সনাতন পদ্ধতির রুপার দাম ৯৩৩ টাকাই থাকছে।

/এমএইচ/


Loading...
Loading...
অর্থনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: